বুধবার, 28 অক্টোবর 2026 · 03:58
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

আজ ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি নিয়েছে দলটি!

01 Sep 2026 • সারাদেশ

আজ ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি নিয়েছে দলটি!

স্টাফ রিপোর্টার |জনতার দেশ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাণী দিয়েছেন। বাণীতে তিনি দলের সর্বস্তরে নেতাকর্মী শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সাহস সংগ্রাম ত্যাগ আর সাফল্যের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই দিনটি  বাংলাদেশী মানুষের জন্য আনন্দ উদ্দীপনা ও প্রেরণার।
বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের এই দিনে এক শুভ বিকেলে  রমনা বটমূলের খোলা চত্বরে  বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল ( বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন।  গণতন্ত্র পুন প্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি যুগান্তকারী ঘটনা।

তিনি বলেন মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি অভিশপ্ত একদলীয় ‘বাকশাল’প্রতিষ্ঠা করা হয়েছিল।
প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে প্রথমেই দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করেছিলেন। নিষিদ্ধ রাজনৈতিক দল গুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় সময়ের প্রয়োজনে রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। ফলে বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন করে পথ চলা শুরু হয়।
বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে স্বাধীনতার মহান ঘোষক সফল রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিনম্র শ্রদ্ধার সাথে  স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, তার সম্মোহনী  ব্যক্তিত্ব ও নেতৃত্ব দিয়ে বিএনপিকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। তারেক রহমান বলেন, গণতন্ত্র কিংবা সুশাসন প্রতিষ্ঠায় নয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করছে।যখনই দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে ততবারই গণতন্ত্রকে পুন:প্রতিষ্ঠা করতে  জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মী, প্রার্থী ও সমর্থকগণ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যত নেতা কর্মি, সমর্থক  প্রাণ উৎসর্গ করেছেন কিংবা  আহত হয়েছেন তিনি সকল পর্যায়ের অবদানকে  গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বাণীতে তিনি বলেন, দেশে যতবারই জনগণ নির্ভয়ে সুস্থ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পেয়েছে ততবারই বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। বিভিন্ন মেয়াদে সরকার পরিচালনার সময় দেশে গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে গণতন্ত্র পুন: প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। গণতন্ত্র কে সমুন্নত  রাখতে এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে তার বলিষ্ঠ ইতিবাচক পদক্ষেপের জন্য   বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন দেশবাসীর কাছে  সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল।

তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণ অবসানের পর একটি  অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছে। দেশের জনগণের কাছে জবাবদিহি মূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়। সেই লক্ষ্যেই বাংলাদেশকে একটি  জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার  জন্য বিএনপি সরকার নিরোলস ভাবে কাজ করে চলেছে। তিনি বলেন, জনগণের আস্হা  ও বিশ্বাস বিএনপি’র প্রতিটি নেতাকর্মী, সমর্থক, প্রার্থী দেশ মাতৃকার সেবায় নিজেদের নিবেদন করে আগামী দিনগুলোকে বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
বিএনপি বিশ্বাস করে, আমি বিশ্বাস করি,  জনগণই রাজনৈতিক ক্ষমতার মূল উৎস।

তারেক রহমান বলেন, বিএনপির অপর নাম ‘একটি জনকল্যাণমূলক গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম’।
এদিকে দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচনা ঘোষণা করেছে।  বিএনপি ২৬ আগস্ট বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবি রিজভী।

কর্মসূচির অংশ হিসেবে আজ ১  সেপ্টেম্বর সকাল ৬ টায় বিএনপি নয়াপলটন কেন্দ্রীয় কার্যালয়, দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।৯ টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ নেতৃবৃন্দ এবং  সহযোগী সংগঠনের  সর্বস্তরের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশ গঠনের রূপকার,  বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা( Democy of Mother)  বেগম খালেদা জিয়ার সমাধি স্থলে ফাতেহা পাঠ ও পুষ্প স্তবক  অর্পণ করবেন।
আগামী ৫  সেপ্টেম্বর বেলা ৩:০০ টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলটির ভারপ্রাপ্ত মহাসচিব  রুহুল কবির রিজভী, সিনিয়র নেতৃবৃন্দ সহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীগণ এতে অংশগ্রহণ করবেন।  কর্মসূচিতে নেতৃত্ব দিবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন- নবী খান সোহেল, কর্মসূচিতে নেতৃত্ব দেবেন  প্রাণিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন  চৌধুরী এ্যানি।
মহানগর বিএনপি এবং ইউনিটগুলো ১ সেপ্টেম্বর বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সুবিধাজনক সময়ে আলোচনা সভা  এবং বিভিন্ন কর্মসূচি  পালন করবেন।
দেশের এক ভয়াবহ কান্তিকালে ১৯৭৫ সালের ৭ নভেম্বর বীর উত্তম  শহীদ রাষ্ষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তার আগে দেশে যে অনাচার অবিচার গণতন্ত্র হরণ, হত্যা এবং মানুষের কথা বলা ও চলাচলের স্বাধীনতা লঙ্ঘিত হয়েছিল, ক্ষমতায় এসে তিনি সেগুলো পুনঃপ্রতিষ্ঠা করেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। দেশকে তলাবিহীন ঝুঁড়ির অপবাদ গুছিয়ে তিনি  সেটিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করেন।♦

 

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!