সোমবার, 26 অক্টোবর 2026 · 16:33
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

সারাদেশ

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

  স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ যে যমুনা একদিন সর্বগ্রাসী রূপে কেড়ে নিয়েছিল ভিটেমাটি, ভাসিয়ে নিয়েছিল জীবনের সঞ্চয়; সেই যমুনাই আজ ফিরিয়ে দিচ্ছে বুকভরা আশা। মহাস্রোত যমুনার রুদ্র গ্রাসে সর্বস্ব হারানো চরের মানুষের জীবনে এখন নতুন আশার আলো হয়ে উঠেছে বিন্দু বিন্দু তিল। রাক্ষুসে নদীর বুকে জেগে ওঠা পলিযুক্ত উর্বর মাটি আর প্রকৃতির অনুকূল হাওয়া মিলেমিশে একাকার […]

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

মানবাধিকার ডেস্ক|জনতার দেশঃ ইয়েমেনের তাইজ শহরে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতিদের অবরোধ ও জরুরি সরবরাহপথ বন্ধ করে দেওয়ায় ভয়াবহ মানবিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে। বিশেষকরে, কিডনি বিকল হওয়া রোগী, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা রোগী এবং ইনকিউবেটরে থাকা নবজাতকদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইয়েমেনভিত্তিক […]

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

হেল্থ ডেস্ক|জনতার দেশঃ আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার বেশি দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে দেশে পাঁচটি রোবটিক সার্জারি মেশিন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে […]

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

  মো.আরিফুল ইসলাম, বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে একটি ‘ছ’ মিলে গত ৪মাস আগে নতুন মিটার স্থাপন করে পল্লি বিদ্যুৎ। গত ২৪ সেপ্টেম্বর বিগত ৩ মাসের বিদ্যুৎ বিল ইস্যু হয় ২৫হাজার টাকা। মিলটি অধিকাংশ সময় বন্ধ থাকার কারণে সন্দেহ হয় মিল মালিক আবু হানিফের। অফিসে যোগাযোগ করা হলে, যা বিল তাই জমা দিতে নির্দেশ দেন কতৃপক্ষ। […]

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

আন্তর্জাতিক ডেস্ক |জনতার দেশঃ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখে। এই পরীক্ষায় পাস করলে তাঁকে আবার প্রধানমন্ত্রীর পদে দেখা যাবে। ফেল করলে তাঁর রাজনীতির ইতি ঘটতে পারে। আর চলমান মামলার বিচারে দোষী সাব্যস্ত হলে তাঁকে যেতে হতে পারে কারাগারে। ৭৭ বছর বয়সী নেতানিয়াহুর ভাগ্যে কী আছে, তা নির্ধারিত হবে আগামী […]

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ ফ্রান্সজুড়ে চলমান বিক্ষোভ দমনে শনিবার (২৪ অক্টোবর) প্রায় ১ হাজার আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির দাম বেড়ে যাওয়া এবং শিক্ষা খাতের নানা সমস্যা নিয়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে শনিবারও বিক্ষোভে নামে লাখো মানুষ। দিনভর বেশিরভাগ কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও রাতের দিকে প্যারিসসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। […]

সম্প্রতি মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির অপরাধ, বিচারপ্রক্রিয়া ও দণ্ড কার্যকরের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ!

ডেস্ক রিপোর্ট | জনতার দেশঃ মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির অপরাধ, বিচারপ্রক্রিয়া ও দণ্ড কার্যকরের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তাদের মরদেহের অবস্থান এবং বিচারের সময় আইনজীবী নিয়োগ করা হয়েছিল কি না, তা জানতে চেয়েছে ঢাকা। গত ১৯ অক্টোবর জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় পাঠানো এক […]

আজকের আবহাওয়া ও অন্যান্য সংকেতঃ

  আজকের তারিখ ও পঞ্জিকাঃ বার: রবিবার। ইংরেজি তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬খ্রিস্টাব্দ। বাংলা তারিখ: ৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ। হিজরি তারিখ: ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি। 🌤️ আজকের আবহাওয়ার পূর্বাভাস (ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা) আকাশ: অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বৃষ্টিপাত: আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। বাতাসের গতি ও দিক: পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক […]

মা -বাবা,ফেলে রেখে চলে যায়ঃ নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন,নরসিংদী  জেলা প্রশাসক!

আবু নাঈম রিপন :নরসিংদী প্রতিনিধিঃ সাত বছরের ছোট্ট শিশু সোহানা। জন্ম থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন; নিজে ঠিকমতো হাঁটতেও পারে না। জীবনের এই কোমল বয়সেই তাকে পার হতে হচ্ছে অবহেলা, অনিশ্চয়তা আর অসহায়ত্বের কঠিন সময়। অভিযোগ রয়েছে, আপনজনেরাই তাকে পরিত্যাগ করেছেন। যে বয়সে তার বাবা মায়ের কোলে থাকার কথা, সে বয়সে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে […]

দীর্ঘ প্রতীক্ষার পর পদোন্নতি পেতে যাচ্ছেন পুলিশের ৪৯২ কর্মকর্তা!

ডেস্ক রিপোর্ট |জনতার দেশঃ দীর্ঘদিনের পদোন্নতির জট কাটাতে এবং পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে চলতি বছরের নভেম্বরের মধ্যে পরিদর্শক থেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার প্রায় ৪৯২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ব্যাচের কর্মকর্তাদের এই পদোন্নতি বর্তমান সরকারের আমলে প্রথম বড় পদোন্নতি কার্যক্রম। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নভেম্বরের মাঝামাঝি পদোন্নতির […]

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার ব্যর্থতায় দেশে অপরাধ বেড়েছে–মোস্তফিজুর রহমান ইরান,চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি! 

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে পরিচালনার ব্যর্থতার কারণে দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও হত্যাকাণ্ড বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন, এতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। মাদকের বিস্তারও সমাজ ও তরুণ প্রজন্মের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে […]

কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি উদ্ধার!

  এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোরে উপজেলার সোনাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত […]

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিড়ে মানসিক প্রশান্তি এনে দিতে পারে ‘ ডিজিটাল ডিটক্স’!

হেল্থ কেয়ার ডেস্ক |জনতার দেশঃ সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিনিয়ত নোটিফিকেশন আর স্ক্রিনে চোখ রাখার ব্যস্ততা আধুনিক জীবনের নিয়মিত দৃশ্য। সম্প্রতি চিকিৎসকদের পরামর্শে সামাজিক মাধ্যম থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। চিকিৎসকদের মতে, শারীরিক ও মানসিক ক্লান্তি কাটাতে প্রযুক্তি থেকে এই ধরনের সাময়িক দূরত্ব বা ‘ডিজিটাল ডিটক্স’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, সারাদিন সামাজিক মাধ্যম […]

নেত্রকোণায় বিপুল পরিমাণ FAIRDYL NEW (ফেনসিডিল) পাচারকালে কুখ্যাত মাদক কারবারি আটক!

  ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা কর্তৃক ৫৬০ বোতল ফেনসিডিল সহ ০১ জন মাদক কারবারি আটক। ২৪শে (অক্টোবর) ২০২৬ শনিবার রাত ০০.২০ – ০১.৪০ ঘটিকা নেত্রকোণা সদর থানাধীন সিধলী টু নেত্রকোণাগামী পাকা রাস্তার দিগজান বাজারস্থ জনাব সাইদুল ইসলামের চা দোকানের সামনে, পাকা রাস্তার উপর। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ […]

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযান: ছিনতাইয়ের মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার, গ্রেপ্তার -৩!

♦মোঃ রাফি হোসেন| নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলায় এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ভুক্তভোগীর ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার […]

বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা মালয়েশিয়াতে ধর পাকড়ের ভয়ে দিন কাটাচ্ছেন আতঙ্ক উৎকণ্ঠায়! !

প্রবাস ডেস্ক|জনতার দেশঃ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ব্যাপক ধরপাকড় ঘিরে আতঙ্ক বাড়ছে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মধ্যে। কর্মক্ষেত্র, নির্মাণাধীন ভবন, কারখানা, রেস্তোরাঁ, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় ধারাবাহিক অভিযানে আটক হচ্ছেন বিভিন্ন দেশের বিদেশি নাগরিক। বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়া কিংবা কাজের অনুমতির শর্ত লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার ও দেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে রয়েছেন অনেক […]

ইউরোপের বাজারে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয় কমেছে ১২ শতাংশ!

অর্থনীতি ডেস্ক| জনতার দেশঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরের প্রথম আট মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির আয় কমেছে ১১ দশমিক ৬৭ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় প্রায় ১৫৮ কোটি ইউরো কমে এক হাজার ১৯২ কোটি ইউরোতে নেমেছে। গত বছরের একই সময়ে ইইউ থেকে রপ্তানি আয় ছিল এক হাজার ৩৫০ কোটি ইউরো। রপ্তানির পরিমাণ কমার […]

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ!

  মাহিদুল ইসলাম ফরহাদ ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। ​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৪ অক্টোবর (শনিবার) ভোররাত ০৩:৩০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। […]

রাজধানীর ফ্লাইওভার গুলোতে নাইলনের সুতার ফাঁদ পেতে অভিনব কায়দায় ছিনতাই -ডাকাতি!

ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ কিছু দিন পরপর নতুন কৌশলের আশ্রয় নেয় ছিনতাইকারীরা। মরিচের গুঁড়ো ছিটিয়ে, চলন্ত গাড়ি থেকে হ্যাঁচকা টানে হাতের ব্যাগ ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই এখন পুরোনো কৌশল। ছিনতাইয়ের নতুন ভার্সন ‘সুতা ডাকাতি’ চালু হয়ে গেছে। গত কয়েক দিন ধরে রাজধানীর ফ্লাইওভারকেন্দ্রিক ভয়ংকর এই ফাঁদের কাহিনি আঁতকে ওঠার মতো। নগরীর […]

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের দেড় কোটি পাউন্ড মূল্যের একটি বিলাস বহুল ফ্ল্যাট জব্দ!

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ যুক্তরাজ্যের লন্ডনের রিজেন্টস পার্কের কাছে দেড় কোটি পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট বিক্রি বা অন্য কারও কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির হাইকোর্ট। ওই ফ্ল্যাটের সঙ্গে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির সংশ্লিষ্টতা রয়েছে এবং তা পাচার করা অর্থে কেনা হয়ে থাকতে পারে-এমন অভিযোগে সেটি বিক্রি বা হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাজ্যের […]