সোমবার, 26 অক্টোবর 2026 · 20:57
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

সারাদেশ

কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ!

  মোঃ মুক্তাদির হোসেন কালীগঞ্জ,গাজীপুর থেকেঃ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি পুঁতে অস্থায়ী সীমানা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে মিলন গংয়ের বিরুদ্ধে। গতকাল রাতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগকারী পক্ষ দাবি করেছে। এ ঘটনায় জমির দখল নিয়ে নতুন করে উত্তেজনা […]

নাসিরনগরে গোসল করতে গিয়ে নিখোঁজ; দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ!

  খ ম জায়েদ হোসেন, নাসিরনগরঃ (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধিঃ মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফারিয়ার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার ২২ অক্টোবর সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর মেঘনার তীরবর্তী স্থান ফকিরদিয়া গ্রামে থেকে  ফারিয়ার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় […]

হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায়!

  – মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের হালিশহর গলিচিপা পাড়া অমূল্য সওদাগর এর বাড়ি ও দক্ষিণ কাট্টলী অঞ্চলের পূজামণ্ডপগুলোতে বিজয়া দশমীতে শঙ্খনাদ, উলুধ্বনি ও ঢাকের বিষণ্ন ছন্দে দেবী দুর্গাকে অশ্রুসজল চোখে বিদায় জানানো হয়। বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর নিবেদনের পর সিঁদুর খেলায় মেতে ওঠেন এবং একে অপরকে সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করিয়ে সৌহার্দ্য বিনিময় করেন। […]

কবিরহাটে ঐতিহ্যবাহী সরকারি খাল দখল করে ভবন নির্মাণ, স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কায় এলাকাবাসী!

  ​কবিরহাট প্রতিনিধিঃ মোঃ ইয়াহিয়া পারভেজ নোয়াখালীর কবিরহাট উপজেলার ২০১ নং দয়া রামদী মৌজার ডুঁইয়ার হাট এলাকায় একটি বহু পুরোনো ও জনগুরুত্বপূর্ণ সরকারি পানি নিষ্কাশন খাল দখল করে স্থায়ী পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, খালটি ভরাট করে পাকা স্থাপনা নির্মিত হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন পুরোপুরি বন্ধ হয়ে যাবে, যার ফলে সৃষ্টি হবে […]

গলাচিপায় মা ইলিশ শিকারের দায়ে ১৪ জেলের কারাদণ্ড!

  স্টাফ রিপোর্টারঃ ​পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১৪ জন জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ​বুধবার (২১ অক্টোবর) উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের নমোস্লুইজ সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এই জেলেদের আটক করা হয়। ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র […]

সাজেকে নিরাপত্তাবাহিনীর উপর সশস্ত্র হামলা, অবরোধে আটকে পর্যটকবাহী গাড়িবহর!

  আলমগীর মানিক |রাঙামাটি প্রতনিধিঃ♦ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপর অবরোধকারিদের ছদ্মাবরনে হামলা চালালে ঘটনা সূত্রপাত হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হওয়া পর্যটকবাহী গাড়িবহর আটকে পড়ে। […]

গাংনী করমদী নিজ বাড়িতে পানির মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু!

  গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী সাহাবুর পাড়ায় নিজ বাড়িতে পানির মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মিন্নাত আলী (২৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিন্নাত আলী করমদী গ্রামের সাহাবুর পাড়ার মোঃ উকিল আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মিন্নাত আলী […]

জাদিমুড়ায় যৌথ অভিযান: দুই রোহিঙ্গাসহ গ্রেপ্তার -৩!

  মোহাম্মদ হোসাইন|কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা ও এক স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করেছে এপিবিএন ও টেকনাফ থানা পুলিশ। বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে শুরু হওয়া এ অভিযানে ছোনা মেহের (৫০), জামাল হোছাইন (২৫) ও তৌহিদ (২২) গ্রেপ্তার হন। অভিযান-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, জাদিমুড়া এপিবিএন ক্যাম্প […]

‎নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ!

  ‎খ ম জায়েদ হোসেন , নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ‎ ‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের চারদিন পর বাড়ির পাশের পুকুর থেকে রত্না দাস (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎ ‎বুধবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ‎‎নিহত রত্না দাস ওই গ্রামের কুড়েরহাটির সুশীল […]

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক- ৬!

  মোহাম্মদ হোসাইন|কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের শিকার এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণে জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা ও র‍্যাব সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৫-এর আলীখালী এলাকার একটি স্থান […]

ফরিদপুরে গোপালনগর বড়াল নদীতে আনন্দ-উৎসবে প্রতিমা বিসর্জন!

  এনামুল হক, ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরে বড়াল নদীতে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে বড়াল নদীতে শত শত ছোট-বড় নৌকায় নারী-পুরুষের ঢল নামে। নাচ-গান ও আনন্দ-উল্লাসে মুখর […]

তিন দফা দাবি পূরণ হয়নি, বৃহস্পতিবার থেকে ফের অবরোধে সাজেক সড়ক!

  আলমগীর মানিক|রাঙামাটি প্রতিনিধিঃ তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে যাতায়াতের সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে এ কর্মসূচি কার্যকর হবে। এতে সাজেকে পর্যটকবাহী যানবাহনসহ সাধারণ যান চলাচল বন্ধ থাকার আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির […]

অতিরিক্ত কারা উপ- মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি প্রিজন্স) হিসাবে পদোন্নতি পেলেন মোছাঃ নাহিদা পারভীন!

মোঃ মামুনুর রশিদ | বিশেষ প্রতিনিধিঃ মোসা: নাহিদা পারভীন বাংলাদেশ জেল বা কারা অধিদপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। বর্তমানে তিনি পদোন্নতি পেয়ে অতিরিক্ত কারা উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি প্রিজনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনঃ • সহকারী কারা মহাপরিদর্শক: তিনি কারা অধিদপ্তর, ঢাকায় সহকারী কারা মহাপরিদর্শক (প্রশিক্ষণ ও ক্রীড়া) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই পদে থাকাকালীন তিনি […]

লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ!

  নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে দীর্ঘদিনের পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পূর্বপরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর ও প্রায় ১৭ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলায় বাধা দেওয়ায় মোছাঃ রেহানা খাতুন (৫৫) নামের এক বৃদ্ধাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে লালপুর বেরিলাবাড়ি এলাকার ব্যাবসায়ী শাহীনের ব্যাবসা […]

ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে!

মোঃ আফজাল হোসেন|দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে। দিনাজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা কমিটির এক সভায় সদ্য বদলি হয়ে যাওয়া ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহমেদ হাসান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ হাইওয়ের ফুলবাড়ী উপজেলা শহরে রাস্তার যানজট নিরসনে ট্রাফিক পুলিশ দেওয়ার দাবি তুলেন। ট্রাফিক পুলিশ দেওয়ার বিষয়টি উপস্থাপন করায় ফুলবাড়ীতে মোঃ […]

নরসিংদীতে রায়পুরায় নিখোঁজ হলেই মিলছে লাশ, জনমনে আতঙ্ক!

  সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরা উপজেলায় একের পর এক নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক ও উৎকণ্ঠা বাড়ছে। নিখোঁজ হওয়ার পর কেন জীবিত উদ্ধার করা যাচ্ছে না, এসব ঘটনায় কারা জড়িত—এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বয়সী পাঁচজনের লাশ উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা […]

কাজিপুরে হেরোইন-ইয়াবাসহ ৩ জন আটক!

  মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে পুলিশের অভিযানে ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে কাজিপুর উপজেলার ১ নম্বর সোনামুখী ইউনিয়নের সোনামুখী বাজারে অভিযান চালিয়ে তাঁদের আটক করে কাজিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—কাজিপুর উপজেলার বরইতলী মধ্যপাড়ার মৃত আয়নাল […]

ধর্ম যার যার পরিচয় আমাদের একটাই, আমরা সবাই বাংলাদেশি – প্রধানমন্ত্রী তারেক রহমান!

চট্টগ্রাম প্রতিনিধি |জনতার দেশঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা যে যেই ধর্মের হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশী। গতকাল ২০ অক্টোবর মঙ্গলবার রাতে চট্টগ্রামের রহমতগঞ্জের জেএমসেন পূজা মন্ডপে সনাতন ধর্মাবল্মীদের সঙ্গে কৌশল বিনিময় শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী […]

সাংবাদিকদের নিয়ে ড. এনায়েতুল্লাহ আব্বাসীর আক্রমণাত্মক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ!

স্টাফ রিপোর্টার| জনতার দেশঃ সাংবাদিকদের নিয়ে ড. এনায়েতুল্লাহ আব্বাসীর কুরুচিপূর্ণ, অবমাননাকর ও আক্রমণাত্মক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকরা সমাজের অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে পেশাগত দায়িত্ব পালন করেন। তাঁদের কাজের সমালোচনা করা যেতে পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ, পেশার প্রতি অবমাননাকর মন্তব্য কিংবা হেয়প্রতিপন্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আশা […]

কুলিয়ারচরে ছাত্রলীগের ঝটিকা মিছিল; সন্ত্রাসবিরোধী মামলায় আরও ২ জন গ্রেফতার!

  মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার ঘটনায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর সমিউল্লাহ পাড়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন […]