সোমবার, 26 অক্টোবর 2026 · 17:42
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

সারাদেশ

জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ!

মো. আলমগীর, জামালপুর জেলা প্রতিনিধিঃ মন্ত্রী ও জেলার সকল সংসদ সদস্যদের সম্মাননা প্রদান ও জামালপুর জেলার বিভিন্ন উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান বাড়ানোর লক্ষ্যে জেলা পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের […]

রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২!

  আলমগীর মানিক|রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটির বড়াদম সড়কের লাভ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোকেল চাকমা (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় স্বাগত চাকমা (১৯) ও শান্ত চাকমা (১৯) নামে আরও দুই যুবক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা: শওকত আকবর জানিয়েছেন, দূর্ঘটনায় একজন নিহত ও […]

কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা!

  এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড কাপ্তান বাজার এলাকার যুবদল নেতা আবু কাউসারকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা । বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান । শুক্রবার মধ্য রাতে কুমিল্লা নগরীর ১৮ নম্বর ওয়ার্ড নুরপুর একটি বাড়ি থেকে আবু কাউসার হত্যার মূল […]

​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ!

​ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ​সীমান্ত এলাকায় মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৩ বোতল নেশাজাতীয় কোডিনযুক্ত সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)।​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৭ অক্টোবর ২০২৬ তারিখ মধ্যরাত আনুমানিক ১২:৪০ ঘটিকায় (০২৪০ ঘটিকা) মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ ভোলাহাট বিওপির […]

ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান!

  মোঃ মহসিন (নীলফামারী) প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নীলফামারীর ডিমলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বর, সাব-রেজিস্ট্রার অফিস, সেটেলমেন্ট অফিস চত্বরসহ উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে […]

বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ!

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও বিনামূল্যে ৬০টি মশারি বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে বালিয়াডাঙ্গা ইউনিয়ন নেটওয়ার্কের উদ্যোগে এবং সিসিডিবি, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া অফিসের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ইউনিয়নের সাহসী, একতা […]

দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় -কৃষিমন্ত্রী!

  এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধিঃ কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার। পরিচ্ছন্নতা বলতে শুধু রাস্তাঘাটের ময়লা পরিষ্কার করাকে বোঝায় না; যেখানে যা নিয়মবহির্ভূত রয়েছে, সেগুলোও পরিচ্ছন্নতার আওতায় আসবে। এক দিনে সবকিছু করা সম্ভব নয়। শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কুমিল্লা সিটি […]

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন মুখ থুবড়ে পড়েছে!

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র ৩ মাসেও চালু হওয়ার কোনো লক্ষণ নেই, ৩ মাসেও উৎপাদনে না যাওয়ার সম্ভাবনা। ২টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ। ২ টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে। যান্ত্রিক ত্রুটির কারণে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার […]

নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা!

  খ ম জায়েদ হোসেন, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীভাবে বাড়ার কারণে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বাজারের এই অস্থিরতা তাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। অতিরিক্ত মুনাফার লোভে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াচ্ছে, যার ফলে সাধারণ মানুষের […]

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম নিয়ে কটুক্তির মবে শামীম হত্যা মামলায় আটক-২!

  হাফিজুর রহমান|সাতক্ষীরা প্রতিনিধিঃ ধর্ম নিয়ে কটুক্তি করার জের ধরে সাতক্ষীরার দেবহাটা থানায় আলোচিত মব সৃষ্টি করে জামায়াত নেতাকর্মীসহ উত্তেজিত জনতার গণপিটুনিতে ওয়াহিদুজ্জামান শামীম হত্যার ঘটনায় ১০ জন নামীয় ও ২০০/২৫০ জনকে অজ্ঞাত আসামী করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই দেওহাটা থানার শান্তা গ্রামের মৃত শামসুর রহমানের পুত্র আব্দুল জলিল […]

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ দেওয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে ‘বোকা’ বলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল!

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশ: শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৬ মিনিটে ড. আসিফ নজরুল তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘হিলারী ক্লিন-টন তো অনেক বোকা! আবার ড. ইউনূসকে পুরস্কৃত করেছে!!’ আসিফ নজরুলের এ পোস্টে ইতোমধ্যে প্রায় তিন হাজার লাইক পড়েছে। পাশাপাশি অনেকে পোস্টটি শেয়ার করেছেন। এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ […]

লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ!

  বিশেষ প্রতিবেদক|ঢাকা মহানগরঃ স্বচ্ছতার কথা বলে লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ নিলেও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে (জাগৃক) অর্থ লেনদেন ও পছন্দের কর্মকর্তাদের বসানোর অভিযোগ উঠেছে। সংস্থার অনেকেরই দাবি, ঢাকার আকর্ষণীয় পদে পোস্টিংয়ের জন্য প্রতি পদে ২০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত লেনদেনের তথ্য তাদের কাছে রয়েছে। তাদের অভিযোগ বিগত সরকারের সময়কার ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লার […]

তাহিরপুরে নদীনির্ভর অর্থনীতিতে গতি ফেরার আশা, শনিবার খুলছে জাদুকাটা!

আমির হোসাইন সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে দীর্ঘদিন পর আবারও কর্মচাঞ্চল্য ফেরার আশা তৈরি হয়েছে। আগামী শনিবার থেকে নদীতে কাজ করার সুযোগ পাবেন হাজারো শ্রমিক—এমন খবর ছড়িয়ে পড়েছে শ্রমজীবী মানুষের মধ্যে। শুক্রবার থেকে নদী খোলার সিদ্ধান্ত হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া গেলে সিদ্ধান্তটির বিষয়টি […]

কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ!

  এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে তুলে নিয়ে যাওয়ার ১৪ ঘণ্টা পর বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন: ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান […]

কুমিল্লায় প্রকাশ্যে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা!

  এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা নগরীতে কাউছার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাউছার মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ছত্রখিল এলাকায় কাউছারের ওপর অতর্কিত হামলা চালায় […]

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক ৩, মোবাইল কোর্টে কারাদণ্ড।

  মোঃ হাফিজুল ইসলাম শান্ত|পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ ২০২৬-এর ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে সরকারি আদেশ অমান্য ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক (ইউএনও) পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) চরবিশ্বাস ইউনিয়নের […]

সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলে একটি মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদন্ড কার্যকর!

♦আন্তর্জাতিক ডেস্ক | জনতার দেশঃ সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগে নজরুল ইসলাম ওরফে আব্দুল বাসির এবং সিঁথি আকতার নামের দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত বুধবার ১৪ অক্টোবর ২০২৬ সৌদি আরবের মক্কা অঞ্চলে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে মক্কার একটি পবিত্র মসজিদের ভেতরে […]

নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু!

  সাইফুল ইসলাম রুদ্র| নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। এছাড়া আরও ১১ জন আহত হয়েছেন। দুপুরে রায়পুরায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চালকসহ আর ১১ যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আমিরগঞ্জের […]

বাংলাদেশের অবস্থা দেখে মনে হচ্ছে জনগণ সরকারকে ভোট দিয়ে আনে নাই, ট্রাম্পের ভোটে সরকার এসেছে –অর্থনীতিবিদ আনু মুহাম্মদ!

স্টাফ রিপোর্টার |জনতার দেশঃ চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়া এবং মার্কিন বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করার দাবিতে আজ ১৫ অক্টোবর ২০২৬, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে বিক্ষোভ সমাবেশ করে গণতান্ত্রিক অধিকার কমিটি। এতে সঞ্চলনা করেন গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা ইভান তাহসীব। বক্তব্য রাখেন গবেষক মাহতাব উদ্দীন আহমেদ, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক আবদুল্লাহ কাফি […]

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২!

  আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই-আবিদপুর সড়কের মনঘাটা এলাকার নাগিনী জলায় এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। আটক ব্যক্তিরা […]