সোমবার, 26 অক্টোবর 2026 · 18:44
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

সারাদেশ

প্রসূতির অস্ত্রোপচারের পর ‘ধাতব বস্তু রেখে’ সেলাই

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এক প্রসূতির অস্ত্রোপচারের পর ‘ধাতব বস্তু রেখে’ সেলাই করে দেওয়া হয়েছিল। এ ঘটনার ২৮ দিন পর ওই ‘ধাতব বস্তু’ বের করতে দ্বিতীয়বার অস্ত্রোপচার এবং চিকিৎসায় অবহেলায় প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বামী প্রণব দেব। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ও উপপরিচালকের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি। সুপর্ণার ১০ বছরের […]

ছেলেদের চুল পড়ার চিকিৎসা (ভিডিও)

চুল পড়া নিয়ে অনেকেই অস্বস্তিতে থাকেন। সময়মতো চিকিৎসা নিলে চুল পড়া প্রতিরোধ করা যায়। এনটিভির স্বাস্থ্য প্রতিদিনের ২৩৭৪তম পর্বে চুল পড়া বিষয়ে কথা বলেন অরোরা স্কিন অ্যান্ড এনস্টেটিকস সেন্টারের চর্মরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. রেজা বিন জায়েদ। প্রশ্ন : ছেলেদের চুল পড়ার সমস্যা হলে কী করতে হবে? উত্তর : টাক হলে ছেলেরা অনেক […]

দাঁতের শিরশির ভাব দূর করুন সহজেই

কমবেশি অনেকের মধ্যেই দাঁত শিরশির নিয়ে অস্বস্তি রয়েছে। এতে খাবার গ্রহণ বা তরলজাতীয় কোনো কিছু খাওয়া, ব্রাশ করা, এমনকি শ্বাস নেওয়ার সময় অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, ঠান্ডা কোনো খাবার খেলে দাঁত শিরশির করে, যদি দাঁতে সমস্যা থাকে। তবে টক বা মিষ্টিজাতীয় খাবার গ্রহণের সময়ও একই ধরনের অনুভূতি হতে পারে। কারও […]

শ্রীপুরে শিক্ষার্থীদের বাই সাইকেল বিতরণ

শ্রীপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে সদ্য প্রকাশিত জে.এস.সি’র বৃত্তির ফলাফলে ১১জন ট্যালেন্টপুলসহ ২৫জন বৃত্তি লাভ করেছে। অসাধারণ সাফল্যের মধ্যে দিয়ে এ প্রতিষ্ঠান শ্রীপুর উপজেলার শীর্ষ তথা প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। ২৫টি বৃত্তির মধ্যে ১১জন ট্যালেন্টপুল ও ১৪জন সাধারণ গ্রেড। শিক্ষার্থীদের উৎসাহ ও সামনে আরও ভালো ফলাফল পাওয়ার আশায় এ্যাড. রহমত […]

আঁধারে ঢেকেছে ঢাকা

ভরদুপুর বেলা। চারিদিকে ঘন অন্ধকার নেমে এসেছে। খাবারের সন্ধানে আসা পাখিরা সন্ধ্যা ঘনিয়েছে ভেবে তাদের নীড়ে ফিরে গেছে। রাস্তায় শাঁ শাঁ করে এগিয়ে চলেছে গাড়ির হেডলাইটগুলো। আবার কোথাও কোথাও থমকে আছে এসব গাড়ির দীর্ঘ সারি। সঙ্গে চলছে বজ্রপাতের ঝলকানি আর তীব্র বাতাসের বেগ। কিছুক্ষণের মধ্যে ঝুপ করে ঝড়ো বৃষ্টিও নেমে আসে। সবমিলে এ যেনো অন্যরকম […]

যুবকের উপর যুবলীগ নেতার বর্বরতা

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামে চুরির অপবাদ দিয়ে এক যুবকের উপর অমানুষিক বর্বরতা চালিয়েছে যুবলীগের এক নেতা। শরীরে ভাঙ্গা হাড় নিয়ে এ য্বুকটি এখন মৃত্যুশয্যায়। অসহায়ত্বের কবলে থাকায় এখনও পরিবারটি যুবকের চিকিৎসার সুব্যবস্থা করতে পারেনি। অভিযুক্ত এম কাওসার গফরগাঁও উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির যুগ্নআহবায়ক। তাঁর বাড়ি গফরগাঁও উপজেলার বারবারিয়া ইউনিয়নের লক্ষনপাড়া গ্রামে। সে শ্রীপুরের টেপিরবাড়ি […]

টিনের বাস, অচল জীবন: জবাব দেবে কে?

একদিকে দেশ ভরে যাচ্ছে প্রাপ্তির সার্টিফিকেটে আর অন্যদিকে সাধারণেরা উন্নয়নের সোনার চামচে দুবেলা গিলছে চিরতার রস। প্রতিদিন নতুন নতুন পুরস্কার যোগ হচ্ছে শোকেসে। সেই সঙ্গে চলছে উদ্‌যাপন। সড়ক বন্ধ করে চলে উদ্‌যাপন, সাধারণেরা কাজের পথে আটকে গিয়ে চৌধুরীবাড়ির রাস উৎসবের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে উদ্‌যাপন দেখে। কিছু করার নেই যে! রাস্তা বন্ধ থাকলে গণপরিবহন বন্ধ, গণপরিবহন […]

চলন্ত বাসে ছাত্রীকে যৌন হয়রানি, শাস্তির দাবিতে মানববন্ধন

তুরাগ পরিবহনে উত্তরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানি করার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সহপাঠীরা। আজ শনিবার রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রেপ্তার হওয়া চালক, বাসের ভাড়া আদায়কারী ও চালকের সহকারীর দ্রুত শাস্তি নিশ্চিত করাসহ কয়েক দফা দাবি তুলে ধরেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত আয়োজিত […]

কাকরাইল মসজিদে তাবলিগের দুই গ্রুপের মারামারি

রাজধানীর কাকরাইল মসজিদে দিল্লির নিজামুদ্দিন মারকাজের আমির মাওলানা সাদ কান্ধলভি ও আলমি শুরা গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ নিয়ে সেখানে তাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার সকালে দিল্লির মাওলানা সাদপন্থী ও সাদবিরোধীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, মাওলানা সাদের বিতর্কিত বক্তব্যকে ঘিরে সাদ পন্থী ও তার বিরোধী […]

ময়মনসিংহে তেলবাহী ট্রাক চাপায় নিহত ২

ময়মনসিংহের তারাকান্দায় তেলবাহী ট্রাকের চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার মধুপুর নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন তারাকান্দা দোয়ালিয়া গ্রামের এনামুল হক রুবেল (২৪) ও একই গ্রামের হৃদয় মিয়া (২২)। তারাকান্দা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে শেরপুর ময়মনসিংহ মহাসড়কের তারাকান্দা উপজেলার মধুপুর নামকস্থানে ময়মনসিংহগামী একটি মটরসাইকেলকে […]

কালীগঞ্জে ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুইজনকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার উলুখোলা লেগুনাস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের নুরুল ইসলাম আকন্দের ছেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল বাশার কাজল (২৭) এবং বড়নগর গ্রামের ফারুক খানের ছেলে তানিন (২৮)। শুক্রবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর […]

গাজীপুরে এনা পরিবহনের বাসচাপায় রিকশা চালকের মৃত্যু

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় উল্টো পথ দিয়ে যাওয়া এনা পরিবহনের একটি বাসচাপায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘনা ঘটে। নিহত রিকশা চালক মিলন মিয়ার (৩৫)। সে নওগাঁর ধামুরহাট থানার মশইর এলাকার আব্দুল মান্নানের ছেলে। নাওজোর হাইওয়ে ফাঁড়ির এস. আই বিনয় কুমার সরকার জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ওই মহাসড়কের বোর্ডবাজার […]

গাজীপুরে পেট্রোল বোমা ও ককটেল সহ জামায়াতের ৪৫ নেতা-কর্মী আটক

গাজীপুরের পূবাইল এলাকার স্বপ্নচূড়া পিকনিক স্পটে অভিযান চালিয়ে পেট্রল বোমা,ককটেল ও জিহাদি বই সহ ৪৪ জন জামাতের নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার ২৭ এপ্রিল) সকালে পূবাইল এলাকার একটি রিসোর্ট থেকে আটক করা হয় জামায়াতের নেতা-কর্মীরদের। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। নিবন্ধন বাতিল হওয়ায় জামায়াতের দলীয়ভাবে ভোটের সুযোগ না থাকায় গাজীপুরে মেয়র […]

রঙিন পর্দার আড়ালে এক প্লেট চটপটির মূল্য সাড়ে ৩শ’ টাকা

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ফাস্টফুডের দোকানগুলোতে চলছে নানা অসামাজিক কর্মকাণ্ড। এমন অভিযোগ স্থানীয় সচেতন মহলের। মহলটির দাবি, নানা বয়সের শিক্ষার্থীরা বাড়ি থেকে স্কুল-কলেজের জন্য বের হয়ে ওইসব ফাস্টফুডের দোকানগুলোর রঙ্গিন পর্দার আড়ালে তাদের অন্ধকার ভবিষ্যৎ তৈরি করছে। আর উঠতি বয়সের ওইসব শিক্ষার্থীদের উস্কে দিতে স্থানীয় ফাস্টফুড ব্যবসায়ীরা ব্যবসার নামে করছে সময় বিক্রি। তারা প্রতি ঘণ্টায় ১ […]

পরিবেশ সংরক্ষণে বরগুনা জেলা ছাত্রলীগের ভিন্ন উদ্যোগ

‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ’-এই শ্লোগানে বরগুনা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নাগরিক বর্জ্য ফেলার ড্রাম স্থাপন করে দিয়েছে বরগুনা জেলা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নাথপট্টি এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ […]

জামালপুরের মেলান্দহে বজ্রপাতে নারী নিহত

জামালপুরের মেলান্দহ উপজেলায় বজ্রপাতে সোনা বানু বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুরমুঠ ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের খুদিয়াকান্দা গ্রামের মোরাদুজ্জামান মুরাদের স্ত্রী সোনা বানু বেগম (৪৫) বাড়ির আঙ্গিনায় বৃষ্টিতে ভিজে ঝাড়ু দিয়ে কাজ-কর্ম করছিলেন। এ সময় আকস্মিক তার ওপর বজ্রাঘাত […]

ব্রেন স্ট্রোক আসলে কী? কাদের বেশি হয়?

সাধারণ পর্যায়ে অনেকে ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাককে একই বিষয় মনে করে গুলিয়ে ফেলেন। বাস্তবে কিন্তু তা নয়। আসুন প্রথমে জেনে নিই ব্রেন স্ট্রোকের লক্ষণগুলো কি কি- • হাত-পায়ে অবশ ভাব • জুতোর ফিতে বাঁধতে সমস্যা • মুখের অসাড়তা, কথা জড়িয়ে যাওয়া • বেসামাল হাঁটা-চলা • ঘাড়ে-মাথায় যন্ত্রণা, বমি, সংজ্ঞা হারানো স্ট্রোক বিষয়ে শারীরবিদদের ব্যাখ্যা […]

সুন্দর স্বাস্থ্য পেতে বদ অভ্যাসকে না

স্বাস্থ্যই সকল সুখের মূল। সেই স্বাস্থ্যকে ভালো রাখতে যত্নের বিকল্প নেই। সুস্বাস্থ্যের অধিকারী হতে হলেই স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। ভবিষ্যতে নিরোগ জীবনযাপন করতে চান, তাহলে এখনই আপনাকে স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। বেশ কিছু নিয়ম মেনে চললে অনেক অসুখ থেকে নিজেকে সহজেই রক্ষা করা যায়। বারবার হাত ধোয়া খাবার আগে হাত ভালোমতো না ধোয়ার […]

আকর্ষণীয় শরীর গঠনে পালনীয়

বিভিন্ন কারণে আপনার শরীরটা আকর্ষণীয় নাও হতে পারে। যেকোনো কারণে হয়তো আপনি মুটিয়ে গেছেন। সে জন্য অবশ্য হতাশ হওয়ার কোনো কারণ নেই। ইচ্ছা এবং চেষ্টা থাকলে আপনি নিজেই গড়ে নিতে পারেন আপনার পছন্দমতো শরীর। অবশ্য এ জন্য আপনাকে বেশ কিছু নিয়ম যেমন পালন করে চলতে হবে, তেমনি লোভনীয় কিছু খাবার থেকে আপনার নজরটা সরিয়ে নিতে […]

শ্রীপুরে ড্রাম ট্রাক কেড়ে নিল এক কিশোরের প্রাণ

শ্রীপুর উপজেলার জৈনাবাজার কলেজ রোড এলাকায় ড্রাম ট্রাকের চাপায় এক সাইকেল আড়োহী কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার এইচএকে একাডেমির সামনে দূর্ঘটনাটি ঘটে। নিহত কিশোরের নাম মো.সুজন মিয়া (১২)। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কানোয়ার গ্রামের মো.শামসুদ্দিনের ছেলে। সে জৈনাবাজার একটি খাবার হোটেলে কাজ করতো। প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেটি কলেজের দিকে সাইকেল […]