সোমবার, 26 অক্টোবর 2026 · 16:33
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

প্রবাস বার্তা

উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে রিক্রুটিং এজেন্সি গুলো রাশিয়াতে মানব পাচার করে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেঃ মৃত্যুর সংখ্যা আশংকাজনক!

প্রবাস ডেস্ক|জনতার দেশঃ বিগত ৩/৪ বছর ধরে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি গুলো মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অপেক্ষা কৃত কম টাকায় রাশিয়ায় দক্ষ অদক্ষ শ্রমিক পাঠানোর নামে উচ্চ বেতন, উন্নত সুযোগ সুবিধার নামে চটকদারি বিজ্ঞাপন দিয়ে আসছে। মানব পাচারকারীদের এই ফাঁদে পা দিয়ে অসংখ্য বাংলাদেশি তরুণের স্বপ্ন পুড়ে ছারখার হয়ে গিয়েছে। সেখানে চাকরির নামে তাদেরকে অস্ত্রের প্রশিক্ষণ দিয়ে […]

৩০ লাখ টাকার প্রলোভন ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল সাগর নামে এক যুবকের!

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধিঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার তরুণ মো. সাগর (২৪)। রাশিয়ার সেনাবাহিনীতে চাকরির প্রলোভনে যুদ্ধে যোগ দেওয়ার পর পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ হয়ে যায়। শনিবার (১৭ অক্টোবর) রাশিয়ায় থাকা এক বন্ধুর মাধ্যমে সাগরের মৃত্যুর খবর পায় তাঁর পরিবার। এতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট […]

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রী!

মুফিজুর রহমান নাহিদ|সিলেট প্রতিনিধিঃ শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে হবে। কলকারখানায় কাঠামোগত, বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানি প্রতিরোধে কার্যকর পরিদর্শন জোরদার করতে হবে। আজ ১৭ অক্টোবর  (শনিবার) সিলেটের […]

কর্ম সংস্হানের উদ্দেশ্যে বিদেশ যাওয়ার আগে প্রতিটি নাগরিক কে বাংলাদেশ সহ গন্তব্য দেশের অভিবাসন আইন সম্পর্কে জানা অতীব জরুরি!

প্রবাসী ডেস্ক |জনতার দেশঃ বিদেশ গমনের পূর্বে একজন প্রবাসীর যে তথ্যগুলো জানা অত্যাবশ্যকীয় তা নিম্নে উল্লেখ করা হলোঃ *তথ্য ও চুক্তি জানার অধিকারঃ বিদেশে যাওয়ার পূর্বে প্রত্যেক প্রবাসীর কাজের পরিবেশ, বেতন, চুক্তির শর্তাবলী স্পষ্টভাবে জানার অধিকার রয়েছে। *আইনিও দূতাবাস সহায়তাঃ বিদেশে কোন কর্মী নির্যাতনের শিকার হলে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস শ্রম উইং থেকে আইনগত সহায়ত পাওয়ার […]

যুক্তরাজ্যে দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশী প্রবাসী নিহত।

প্রবাসী ডেস্ক: যুক্তরাজ্য পূর্ব লন্ডনের নিউ হ্যাম স্ট্রিট এলাকায় দুর্বৃত্তের গুলিতে মাসুম আহমেদ (৪০) নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে সেন্ট বার্থোলোমিউস সড়কে একটি গাড়ির ভেতর থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনার হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছেন লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। নিহত মাসুম আহমেদের গ্রামের […]

শিকড়ের সন্ধানে ডেনমার্ক থেকে বাংলাদেশে আসতে চায় সোফি লুইজিন অসলিন এবং তার মাতা জুবেদা।

প্রবাস ডেস্ক| জনতার দেশ : ডেনমার্ক থেকে  সোফি লুইজিন অসলিন এবং তার মা জুবাইদা/জোবেদা  শিকড়ের সন্ধানে বাংলাদেশে আসতে চায়।তারা তাদের আপনজনদের ঠিকানা খোঁজ করছেন। ৬ মে ১৯৭৮ সালে সোফি লুইজেন এর  মা জুবাইদা /জুবেদার জন্ম ঢাকায়।ঢাকায় ধানমন্ডির দাতব্য সংস্থা কানাডিয়ান বেবী হোম/আন্তর্জাতিক বেবী হোম ঠিকানা ছিল অ্যালাইন চেইন ৬৫৪ ধানমন্ডি ১২/এ মাধ্যমে ১৯৮০ সালে শিশুটিকে […]

ফেনীতে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ: ডিএনএ পরীক্ষার রিপোর্ট নিয়ে এলাকায় চাঞ্চল্য।

ফেনী জেলা প্রতিনিধি: ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া ও অনৈতিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগকারী স্বামী দাবি করেছেন, বিদেশ থেকে দেশে ফিরে স্ত্রীর আচরণে সন্দেহ হওয়ায় তিনি গোপনে সংগৃহীত নমুনার ডিএনএ পরীক্ষা করান এবং পরীক্ষার ফলাফলে একাধিক ব্যক্তির আলামতের উল্লেখ রয়েছে বলে জানতে পারেন। তবে […]

জোহানেসবার্গে প্রবাসী বাংলাদেশিকে হত্যার চেষ্টা: সহযোগী আসামি গ্রেফতার।

​নিজস্ব প্রতিবেদক, জোহানেসবার্গ | ১৮ জুলাই, ২০২৬ ​দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের প্রিমরোজ (জার্মিস্টন) এলাকায় মো. শামীম নামক এক প্রবাসী বাংলাদেশিকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টার ঘটনায় জড়িত এক সহযোগী আসামিকে গ্রেপ্তার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ​গত ১৭ মে, ২০২৬ তারিখে সংঘটিত এই নৃশংস হামলায় শামীমকে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি ছোড়া হয়। বর্তমানে ভুক্তভোগী শামীম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে […]

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী ব্যবসায়ী জসীম উদ্দীনের মৃত্যু: পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের কাছে জরুরি হস্তক্ষেপের দাবি।

​ আন্তর্জাতিক ডেস্ক|মো: সোহেল ​ দক্ষিণ আফ্রিকার হাইডেলবার্গে দুর্বৃত্তদের নৃশংস হাতুড়িপেটায় নিহত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মো. জসীম উদ্দীনের মৃত্যুতে প্রবাসীদের মাঝে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। গত শনিবার রাত আনুমানিক ২টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আক্রান্ত হওয়ার পর, আজ বিকেল ৫ ঘটিকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি […]

কুয়েত প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা: আবাসন ও নথিপত্রের বৈধতা নিশ্চিতে দূতাবাসের কড়া বার্তা।

কুয়েত থেকে মোঃ সোহেল|নিজস্ব প্রতিবেদক : ​মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের জীবনের নিরাপত্তা ও আইনি সুরক্ষায় আবারও বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানের মতো ঘটনার পুনরাবৃত্তি যেন প্রবাসীদের জীবনে বিড়ম্বনা সৃষ্টি না করে, সে লক্ষ্যে দূতাবাস পুনরায় আবাসনের বৈধতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে। ​ঘটনার প্রেক্ষাপট ও দূতাবাসের […]

দক্ষিণ আফ্রিকায় বিশেষ অভিযান: ৩ বাংলাদেশীসহ ৮ বিদেশি আটক।

​নিজস্ব প্রতিবেদক | জোহানেসবার্গ ​দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ এবং পুলিশের সমন্বয়ে পরিচালিত এক বিশেষ অভিযানে ৩ বাংলাদেশীসহ ৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। দেশটিতে অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাইয়ে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। ​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটকদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশী নাগরিকদের […]

ক্লাং-এ ইমিগ্রেশন অভিযান: প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা ও আইনি সহায়তা নির্দেশিকা।

আন্তর্জাতিক ডেস্ক থেকে এমডি,সোহেল: ​সেলাঙ্গর, মালয়েশিয়া ১৩ জুলাই,২০২৬ আজ দুপুরে মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের ক্লাং (Klang) এলাকায় মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ একটি বিশেষ ও বড় ধরণের অভিযান পরিচালনা করেছে। নথিপত্র যাচাইয়ের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে এলাকায় উদ্বেগ ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ​এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আমাদের সকল প্রবাসী ভাই-বোনদের নিরাপত্তার কথা ভেবেই এই জরুরি বার্তাটি প্রচার করা […]

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ২৭ সেপ্টেম্বর।

  বিশ্বনাথ প্রতিনিধি (আফজাল মিয়া): বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামী ২৭ সেপ্টেম্বর ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সভায় ঘোষণা করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির সভা গত সোমবার (৭ জুলাই) পূর্ব লন্ডনের ব্রিকলেইনের মাসালা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সংগঠনের সভাপতি মাফিজ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কার্যনির্বাহী কমিটির […]

দক্ষিণ আফ্রিকায় এসাইলামের নামে প্রতারণার মহোৎসব: দিশেহারা প্রবাসী।

​নিজস্ব প্রতিবেদক | প্রিটোরিয়া ​দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের একটি পর্যবেক্ষণকে কেন্দ্র করে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক ধরনের চরম বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। আদালতের আইনি পর্যবেক্ষণের সুযোগ নিয়ে একটি অসাধু চক্র ‘এসাইলাম’ বা রাজনৈতিক আশ্রয় পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাজার হাজার রেন্ড হাতিয়ে নিচ্ছে। প্রশাসনিক জটিলতার মুখে থাকা অসহায় প্রবাসীরা এই চক্রের খপ্পরে […]

বিশ্বনাথে (সিলেট)প্রবাসী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠিত।

  বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া। সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভূরকী, ইশবপুর ও মিরপুর গ্রামের রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি প্রবাসী দিলোয়ার হোসেনকে সভাপতি ও কামাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’ ২০২৬-২৭ ইংরেজি সনের কার্যকরী কমিটি গঠন করা হয়। এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ হলেন, […]

রেফারিংয়ের কালো ছায়া বিশ্বকাপে: মিশরের গোল বাতিল নিয়ে তোলপাড়, কান্নায় ভেঙে পড়লেন জিকো।

​নিজস্ব প্রতিবেদক | (দোহা,কাতার)| ​বিশ্বকাপের শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও রেফারির বিতর্কিত সিদ্ধান্তে বিদায় নিতে হলো মিশরকে। আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ ব্যবধানে পরাজয়ের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মাঠের সিদ্ধান্তগুলো। ম্যাচের পর মিশরের কোচ হোসাম হাসান সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “আজকের খেলায় কোনো ফেয়ার প্লে ছিল না; মাঠের ভেতরের এবং বাইরের ফ্যাক্টরগুলো ম্যাচের […]

দক্ষিণ আফ্রিকায় তুচ্ছ ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ীকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে।

​নিজস্ব প্রতিবেদক, (ঢাকা, ৭ জুলাই, ২০২৬) ​দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের হাটিবিয়েজ এলাকায় এক টাকা মূল্যের একটি সিগারেট নিয়ে সৃষ্ট বিবাদের জেরে এক বাংলাদেশি ব্যবসায়ীকে নৃশংসভাবে ছুরিকাঘাত করেছে স্থানীয় এক ক্রেতা। সোমবার (৬ জুলাই) সকালে ঘটা এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী সাখাওয়াতকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ​আহত সাখাওয়াত ওই এলাকায় ৪টি ব্যবসা […]