সোমবার, 26 অক্টোবর 2026 · 16:33
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

রাজনীতি

জাতীয় নারী শক্তি নামে এনসিপির নতুন নারী কমিটি গঠন!

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। শনিবার (২৪ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (২৫ অক্টোবর) এনসিপি মিডিয়া সেল এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির […]

আগামী পাঁচ বছর এই জাতীয় সংসদ টিকবে কী’ না, সন্দেহ রয়েছে সন্দেহ রয়েছে —এন সি পি নেতা নাহিদ ইসলাম!

স্টাফ রিপোর্টার| জনতার দেশঃ   জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১৬ বছর পর নির্বাচিত এই সংসদের মূল্য আর দুই আনাও নেই। এই জাতীয় সংসদ ৫ বছর টিকবে কিনা সন্দেহ রয়েছে। কারণ এই সংসদে বিরোধী দলের কথার কোনো মূল্যায়ন নেই। জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন নেই।   আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের […]

নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করবঃ মির্জা ফয়সল আমিন!

  ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন বলেছেন, নির্বাচিত হলে কৃষকদের সারের সমস্যা সমাধানে সংসদে গিয়ে খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা করবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট পাকা করা, মাদক নির্মূল এবং ঠাকুরগাঁও শহরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার (২০ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভুল্লী উপজেলার দেবীপুর ইউনিয়নে এক […]

ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ!

  মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে একটি পক্ষের মিথ্যা অপপ্রচার ও চরিত্রহননের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ওদের সঙ্গে সমাবেশ করেছে উপজেলা বিএনপি। রোববার (১৮ অক্টোবর) বিকেলে ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ গেট […]

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ!

  রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের উপনির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় তাঁকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির […]

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ!

  এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয়ের সামনে মহানগর জামায়াতের সেক্রেটারির একটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় নগরীর গাংচর ফারুকী হাউসের সামনে দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মহানগর […]

নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান!

  বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ একটি ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য সেলিমা রহমান বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর মধ্যে নিষিদ্ধ সংগঠনের চ্যালেঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকট অন্যতম। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে […]

ঠাকুরগাঁওয়ে বিএনপির ভোটও দাঁড়িপাল্লায় পড়বে— রাশেদ প্রধান

  রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে প্রচারণায় নেমে বিএনপির ভোটারদেরও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। তাঁর দাবি, বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের আগে নিজের শেষ নির্বাচনের কথা বলেছিলেন এবং পরবর্তী সময়ে দেলাওয়ারকে বিজয়ী […]

শেখ হাসিনা আগামী কালই আসুক, তাকে বিমানবন্দরে হাতকড়া দিয়ে রিসিভ করব —বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত!

স্টাফ রিপোর্টার| জনতার দেশঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরার জন্য লুটপাট করে এদেশের সমস্ত কিছু নিয়ে গেছে। এখন লুটপাটের টাকা খেতে পারছে না। এখন বাংলাদেশে আসবে, ফাঁসি হবে। মাঝে মাঝে শুনি যে, তিনি উঁকি দিয়ে একত্রিশ ডিসেম্বরের মধ্যে নাকি দেশে ফিরে আসবেন। এ কথাগুলো […]

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে!

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। এরই মধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড গোলচত্বরে দলীয় বিলবোর্ড ও পোস্টার স্থাপনকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। অন্যদিকে, নির্বাচনী প্রচারণার সময়সীমা ও আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় […]

বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াতঃ প্রতিমন্ত্রী মীর শাহে আলম!

মোঃ বুলবুল ইসলাম|কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে বিভিন্ন এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন- এমন এলাকাগুলোতে সারের সংকট বা সার নিয়ে আন্দোলন হয়নি। বরং জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বা দলটির প্রভাব রয়েছে- এমন […]

আখাউড়ায় গোপন বৈঠকের অভিযোগে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৪ জন গ্রেপ্তার!

  নিজস্ব প্রতিবেদক মিসেস চামেলী আক্তার প্রিয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক বাজার এলাকার একটি কাপড়ের দোকানে গোপন বৈঠকের অভিযোগে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সাবেক এক কাউন্সিলরসহ চারজনকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে সড়ক বাজার এলাকার একটি কাপড়ের দোকানে কয়েকজন ব্যক্তি গোপনে বৈঠক করছেন—এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে […]

আদালতের রায়ে নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাএলীগের কেন্দ্রীয় কয়েকজনের মৃত্যুদন্ডের রায়ের প্রতিবাদে সুনামগঞ্জ সদর ছাএলীগের মিছিল!

  মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের কয়েকজন নেতার মৃত্যুদন্ডের রায় প্রদানের প্রতিবাদে সুনামগঞ্জ পৌরশহরের সার্কিট হাউসের সামনে একটি বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাএলীগের কিছু নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সদস্য মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের মিছিলটি সার্কিট হাউজের […]

গোপালগঞ্জে ধর্ষণ মামলায় যুবদলের নাম জড়ানোর প্রতিবাদ, ‘সোহাগ গাজী কে? তাকে চিনি না’ —- জেলা যুবদল গোপালগঞ্জ!

মোঃ শিহাব উদ্দিন |গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় অভিযুক্ত সোহাগ গাজীকে যুবদলের নেতা হিসেবে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, গোপালগঞ্জ জেলা শাখা। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব গোপালগঞ্জের হলরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা যুবদলের নেতারা দাবি করেন, সোহাগ গাজী […]

সিফাতের জামিন নামঞ্জুর: ‘সরকারকে কঠিন মূল্য দিতে হবে’—নাসির উদ্দিন পাটোয়ারী!

  স্টাফ রিপোর্টার | জনতার দেশ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কলেজছাত্র সিফাত আব্দুল্লাহর জামিন আবেদন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী। আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার,  আদালতে সিফাত আব্দুল্লাহর পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন বলে জানা গেছে। […]

আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আওয়ামীলীগে সভাপতির দায়িত্ব পালন করবেন–ভারতীয় গণমাধ্যম “দ্যা ওয়াল” কে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

নিউজ ডেক্স|দৈনিক জনতার দেশঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার অনুপস্থিতিতে শেখ ফজলুল করিম সেলিম আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করবেন। ভারতের সংবাদ মাধ্যম “দ্য ওয়াল” কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন ‘শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য’ আমার অনুপস্থিতিতে তিনি এই দায়িত্ব পালন  করবেন। ছোট বোন শেখ রেহানা সম্পর্কে শেখ হাসিনা বলেন, রেহানা সরাসরি […]

গণতন্ত্রের সৌন্দর্য প্রতিপক্ষকে দমন করা নয়; ভিন্নমতকে সম্মান করা। ”অপরাধীর পরিচয় নয়, অপরাধই হোক বিচারের মাপকাঠি “

♦রোকশান রহমান লাকী: বিগত সরকারের দেখানো আলোতেই তো এখনো হাঁটছে এই দেশ। শেখ হাসিনার সরকারের আমলে বিএনপির রাজনীতি করার অপরাধে অসংখ্য নেতা-কর্মী ও সমর্থককে ধরে ধরে জেলে পূরা হয়েছে। আমার পরিবারসহ অনেকেই পুরো সময়টা ধরে ভুক্তভোগী হয়েছিলাম। আমি বাংলাদেশ টেলিভিশনের ‘এ’ গ্রেডের শিল্পী হওয়া সত্ত্বেও আমাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। যদিও এতে আমার ব্যক্তিগতভাবে কিছুই […]

রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

রায়পুরা(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলীকে একটি মামলার আসামী হিসেবে আদালতে হাজিরা কালে আটক এর প্রতিবাদে মানববন্ধন করা হয়। এরপর আওয়ামী সমর্থক ও মানববন্ধন কারীদের হামলায় বিএনপির ৭জন নেতাকর্মী গুরুত্বর আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বিএনপি নেতাদের কয়েকটি মোটরসাইকেল। বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর এর প্রতিবাদে বিচারের দাবিতে তাৎক্ষণিক […]

সিরাজগঞ্জে বিএনপির দলীয় সংসদ সদস্য আইনুল হক এর গাড়িতে হামলা ও ভাঙচুর, অভিযোগের তীর জামাতে ইসলামী, এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মিদের ওপর।

সিরাজগঞ্জ প্রতিনিধি|জনতার দেশঃ সিরাজগঞ্জ রায়গঞ্জ -তারাশ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্যের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। শনিবার ১৫ আগস্ট বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ধ্যায় উপজেলার চান্দাকোনা ও ধানগড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। স্থানীয় নেতাকর্মীরা জানান, সম্প্রতি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভবন […]

সাতক্ষীরায় জামায়াতের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ বৈঠক।

মোঃ হারুন উর রশীদ | কালিগঞ্জ (সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরা জেলার ৪ টি উপজেলার (কালিগঞ্জ আশাশুনি, শ্যামনগর, দেবাহাটা) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর/সভাপতি ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য […]