সোমবার, 26 অক্টোবর 2026 · 17:43
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

গণতন্ত্রের সৌন্দর্য প্রতিপক্ষকে দমন করা নয়; ভিন্নমতকে সম্মান করা। ”অপরাধীর পরিচয় নয়, অপরাধই হোক বিচারের মাপকাঠি “

31 Aug 2026 • রাজনীতি

গণতন্ত্রের সৌন্দর্য প্রতিপক্ষকে দমন করা নয়; ভিন্নমতকে সম্মান করা। ”অপরাধীর পরিচয় নয়, অপরাধই হোক বিচারের মাপকাঠি “

♦রোকশান রহমান লাকী:

বিগত সরকারের দেখানো আলোতেই তো এখনো হাঁটছে

এই দেশ। শেখ হাসিনার সরকারের আমলে বিএনপির রাজনীতি করার অপরাধে অসংখ্য নেতা-কর্মী ও সমর্থককে ধরে ধরে জেলে পূরা হয়েছে। আমার পরিবারসহ অনেকেই পুরো সময়টা ধরে ভুক্তভোগী হয়েছিলাম।

আমি বাংলাদেশ টেলিভিশনের ‘এ’ গ্রেডের শিল্পী হওয়া সত্ত্বেও আমাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। যদিও এতে আমার ব্যক্তিগতভাবে কিছুই আসে-যায় না। কিন্তু এই চর্চা যদি এখনো অব্যাহত থাকে, তাহলে এ দেশকে গণতান্ত্রিক দেশ বলে দাবি করা কতটা যুক্তিসঙ্গত? এত আন্দোলন-সংগ্রামের ফলাফলই বা কী?

‘সরকারবিরোধী’ দল বা মতের রাজনীতি করা কি অনেক বড় অপরাধ?
অথচ চুরি, ছিনতাই, রাহাজানি, লুটপাট, খুন, ধর্ষণের মতো অপরাধ প্রতিনিয়ত ঘটে চলেছে এ দেশে।
অনেক ক্ষেত্রেই প্রকৃত অপরাধীদের বিচার পাওয়া কঠিন; বরং কখনো কখনো সমাজই তাদের মাথায় তুলে রাখে। প্রশাসনের ভূমিকা নিয়েও থেকে যায় নানা প্রশ্ন।

আমাদের চিন্তাধারা বদলানো দরকার।
রাজনীতি যদি মানুষের কল্যাণের পথ না হয়ে প্রতিশোধের হাতিয়ারে পরিণত হয়, যদি ক্ষমতা ও রাজনীতি অসৎভাবে অর্থ উপার্জনের প্রধান অবলম্বন হয়ে ওঠে—তাহলে সেই রাজনীতিকে আমি ধিক্কার জানাই।

গণতন্ত্রের সৌন্দর্য প্রতিপক্ষকে দমন করা নয়; ভিন্নমতকে সম্মান করা। অপরাধীর পরিচয় নয়,অপরাধই হোক বিচারের মাপ কাঠি।

প্রতিবেদক,রোকশানা রহমান লাকী একজন সংগীত শিল্পী  মুক্তমনের লেখক,কবি ও প্রকতি প্রেমী।

আরও পড়ুন

জাতীয় নারী শক্তি নামে এনসিপির নতুন নারী কমিটি গঠন!

আগামী পাঁচ বছর এই জাতীয় সংসদ টিকবে কী’ না, সন্দেহ রয়েছে সন্দেহ রয়েছে —এন সি পি নেতা নাহিদ ইসলাম!

নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করবঃ মির্জা ফয়সল আমিন!

ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ!

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ!

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ!