মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 20:28
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

শিকড়ের সন্ধানে ডেনমার্ক থেকে বাংলাদেশে আসতে চায় সোফি লুইজিন অসলিন এবং তার মাতা জুবেদা।

08 Aug 2026 • প্রবাস বার্তা

শিকড়ের সন্ধানে ডেনমার্ক থেকে  বাংলাদেশে আসতে চায় সোফি লুইজিন অসলিন এবং তার মাতা জুবেদা।

প্রবাস ডেস্ক| জনতার দেশ :

ডেনমার্ক থেকে  সোফি লুইজিন অসলিন এবং তার মা জুবাইদা/জোবেদা  শিকড়ের সন্ধানে বাংলাদেশে আসতে চায়।তারা তাদের আপনজনদের ঠিকানা খোঁজ করছেন।

৬ মে ১৯৭৮ সালে সোফি লুইজেন এর  মা জুবাইদা /জুবেদার জন্ম ঢাকায়।ঢাকায় ধানমন্ডির দাতব্য সংস্থা কানাডিয়ান বেবী হোম/আন্তর্জাতিক বেবী হোম ঠিকানা ছিল অ্যালাইন চেইন ৬৫৪ ধানমন্ডি ১২/এ মাধ্যমে ১৯৮০ সালে শিশুটিকে ডেনমার্কের নাগরিক জোহানেস ও এডেল হাগেনসেন জুবেদা কে  দত্তক পিতামাতা হিসেবে ডেনমার্কে নিয়ে যান।

হয়তো হত দরিদ্র কোন পরিবারে জন্ম হয়েছিল জুবেদার।তাকে দত্তক নেয়ার পর ডেনমার্ক ওই দম্পতির মাধ্যমে লালিত-পালিত হতে থাকেন জুবেদা।আজ ৪৬ বছর পর মনে পড়ছে তার মা,বাবার কথা।

তার মেয়ে সোফি লুইজেন এর ভাষ্য, আমার নানা নানী হলেন জোহানেস ও এডেল হাগেনসন। যারা আমার মা’কে নিজের মেয়ের মতো করে আদর যত্নে বড় করেছেন।

যতদূর ধারণা করছি হয়তো ৫০ বছর কিংবা তার আরো  আগে থেকে  ঢাকার অনাথ অসহায় শিশুদের আশ্রয় দিতো কানাডিয়ান বেবী হোম।আমার কাছে মনে হয় না কানাডিয়ান বেবিহোম চূড়ান্ত গন্তব্য ছিল।আমার মনে হয়, এটি বরং একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ছিল।

আমাদের কাছে ১৯৭৮ সালটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ কে আমার মা’কে ঢাকার ধানমন্ডির কানাডিয়ান বেবী হোমে ভর্তি করলো সেই তথ্য পাওয়া গেলে জানতে পারবো আমার মা জোবাইদা বা জোবেদার আসল বাবা মা ভাই বোন বা জন্মপরিচয় কি।

১৯৭৮ সালের এবং ২০২৬ সালের আমার মায়ের একটি ছবি যুক্ত করলাম।

বঙ্গ ভিটা ফেসবুক পেজের বন্ধুদের সাহায্য পাওয়া গেলে আমি মা’কে নিয়ে ডেনমার্ক থেকে বাংলাদেশে আসতে চাই।কোন তথ্য পাওয়া গেলে বঙ্গ ভিটার এডমিন সাইফুল ভাই এর নাম্বারে তথ্য দেয়ার অনুরোধ রইলো +8801716058659 গ্রহণযোগ্য তথ্য পাওয়া গেলে আমি যোগাযোগ করবো।

কৃতজ্ঞতায়:

সোফি লুইজেন অসলিন।

আরও পড়ুন

উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে রিক্রুটিং এজেন্সি গুলো রাশিয়াতে মানব পাচার করে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেঃ মৃত্যুর সংখ্যা আশংকাজনক!

৩০ লাখ টাকার প্রলোভন ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল সাগর নামে এক যুবকের!

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রী!

কর্ম সংস্হানের উদ্দেশ্যে বিদেশ যাওয়ার আগে প্রতিটি নাগরিক কে বাংলাদেশ সহ গন্তব্য দেশের অভিবাসন আইন সম্পর্কে জানা অতীব জরুরি!

যুক্তরাজ্যে দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশী প্রবাসী নিহত।

ফেনীতে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ: ডিএনএ পরীক্ষার রিপোর্ট নিয়ে এলাকায় চাঞ্চল্য।