বুধবার, 28 অক্টোবর 2026 · 02:47
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ!

21 Oct 2026 • সারাদেশ

লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ!

 

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে দীর্ঘদিনের পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পূর্বপরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর ও প্রায় ১৭ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলায় বাধা দেওয়ায় মোছাঃ রেহানা খাতুন (৫৫) নামের এক বৃদ্ধাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে লালপুর বেরিলাবাড়ি এলাকার ব্যাবসায়ী শাহীনের ব্যাবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ শাহীন আলম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহীন আলম জানান, উপজেলার বেরিলাবাড়ী গ্রামের চাচা মোঃ ফারুক হোসেনের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ৪ অক্টোবর চাচা ফারুকসহ মহিবুর প্রাননাশের হুমকির দিলে লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শাহীন।

এতে তারা ক্ষিপ্ত হয়ে গত ৮ অক্টোবর সকালে একটি মামলায় শাহীন আলম ও তার পরিবার আদালতে হাজিরা দিতে যায় এই সুযোগে, প্রতিপক্ষ ফারুক হোসেন ও মহিবুর আলীর নেতৃত্বে বেরিলাবাড়ী জামতলা মোড়ের “মেসার্স জামতলা স্টোর” ও বাড়িতে হামলা চালায়। তারা দোকান ও বাড়ি ভাঙচুর করে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি করে। এছাড়াও ঘরের বাক্স ও ক্যাশ থেকে নগদ ১৬ লাখ ৭০ হাজার টাকা এবং ৭০ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।

এ সময় শাহীন আলমের মা বাধা দিলে প্রতিপক্ষরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় হাসুয়া ও লোহার শাবল দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শাহীন আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঘটনার ১৭ দিন পেরিয়ে গেলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে আমাদের ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে মোঃ জাহেদ আলী, মোছাঃ রেহানা খাতুন, মোহাম্মদ আবু রায়হান, মোঃ শাহিন আলম, মোহাম্মদ আয়নাল হক।

 

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!