বুধবার, 28 অক্টোবর 2026 · 01:30
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

নাসিরনগরে গোসল করতে গিয়ে নিখোঁজ; দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ!

22 Oct 2026 • সারাদেশ

নাসিরনগরে গোসল করতে গিয়ে নিখোঁজ; দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ!

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগরঃ
(ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধিঃ

মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফারিয়ার মরদেহ উদ্ধার করেছে
স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার ২২ অক্টোবর সকালে
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর মেঘনার তীরবর্তী স্থান ফকিরদিয়া গ্রামে থেকে  ফারিয়ার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা
ফারিয়া( ১২) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠাল কান্দি গ্রামের সাখাওয়াত হোসেন মেয়ে। কাঁঠাল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল  ফারিয়া।
পরিবার ও স্থানীয় সুত্রে জানাযায়, গত মঙ্গলবার ২০ অক্টোবর দুপুরে তার চাচাতো বোনদের সাথে করে বাড়ির  পাশ্ববর্তী মেঘনা নদীতে গোসল করতে যায়, গোসলের একপর্যায়ে হঠাৎ পানিতে তলিয়ে যেতে দেখে তার সঙ্গে গোসল করতে যাওয়া সাথীরা। বয়সে ছোট হওয়ায় ফারিয়ার সাথে থাকা শিশুরা কোন সহযোগিতা করতে না পেরে স্থানীয়দের এবং বাড়িতে খবর দেয়।
তাৎক্ষণিক ভাবে অনেক খোঁজাখোঁজি করে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে বুধবার ডুবুরি ও ফায়ার সার্ভিসের লোকজনের মাধ্যমে অনেক চেষ্টা করে ও খুঁজেও পাওয়া যায়নি।
আজ সকালে তার মরদেহ মেঘনা নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। তার এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে  চলছে শোকের মাতম, পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!