বুধবার, 28 অক্টোবর 2026 · 03:11
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

গাংনী করমদী নিজ বাড়িতে পানির মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু!

22 Oct 2026 • সারাদেশ

গাংনী করমদী নিজ বাড়িতে পানির মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু!

 

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী সাহাবুর পাড়ায় নিজ বাড়িতে পানির মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মিন্নাত আলী (২৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিন্নাত আলী করমদী গ্রামের সাহাবুর পাড়ার মোঃ উকিল আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মিন্নাত আলী নিজ বাড়িতে পানির মোটর সংযোগ বা লাগানোর কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবারে মাতম শুরু হয় এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, “ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!