সোমবার, 26 অক্টোবর 2026 · 18:38
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

নেত্রকোণায় বিপুল পরিমাণ FAIRDYL NEW (ফেনসিডিল) পাচারকালে কুখ্যাত মাদক কারবারি আটক!

24 Oct 2026 • সারাদেশ

নেত্রকোণায় বিপুল পরিমাণ FAIRDYL NEW (ফেনসিডিল) পাচারকালে কুখ্যাত মাদক কারবারি আটক!

 

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা কর্তৃক ৫৬০ বোতল ফেনসিডিল সহ ০১ জন মাদক কারবারি আটক।

২৪শে (অক্টোবর) ২০২৬ শনিবার রাত ০০.২০ – ০১.৪০ ঘটিকা নেত্রকোণা সদর থানাধীন সিধলী টু নেত্রকোণাগামী পাকা রাস্তার দিগজান বাজারস্থ জনাব সাইদুল ইসলামের চা দোকানের সামনে, পাকা রাস্তার উপর।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হক মহোদয়ের নেতৃত্বে একটি রেইডিং টিম উল্লেখিত ঘটনাস্থল থেকে ৫৬০ (পাঁচশত ষাট) বোতল FAIRDYL NEW (ফেনসিডিল) সহ ০১ জনকে আটক করে।

ফ্রেশ সিমেন্ট নামীয় ০৭টি প্লাস্টিক বস্তার ভিতরে Codeine Phosphate & Chlorpheniramine Maleate Syrup যার বাণিজ্যিক নাম FAIRDYL NEW – প্রতি বস্তায় ৬০ বোতল করে (৬০X৭) = ৪২০ বোতল। প্রতি বোতলে ১০০ এমএল করে মোট ৪২ লিটার।

সাদা রংয়ের ০২টি প্লাস্টিক বস্তার ভিতরে একই মাদক – প্রতি বস্তায় ৭০ বোতল করে (৭০X২) = ১৪০ বোতল, মোট ১৪ লিটার।

সর্বমোট ০৯টি বস্তায় ৫৬০ বোতল = ৫৬ লিটার।

পিকআপ (সিঙ্গেল কেবিন) গাড়ি ০১টি চাবি সহ। রেজি: নং- ঢাকা মেট্রো-ন-১২-৩৯৯২, চ্যাসিস নং- LVAB2JVB3PE233424, ইঞ্জিন নং- Q230792915D

ডুয়েল সিমযুক্ত ওয়ালটন বাটন ফোন ০১টি।

আলামতের আনুমানিক অবৈধ বাজার মূল্য: ২১,৮১,৫০০/- (একুশ লক্ষ একাশি হাজার পাঁচশত) টাকা।

মোঃ ফারুক মিয়া (২৬), গ্রেফতার
পিতা- জব্বার আলী, মাতা- মোছাঃ হোশনাহার বেগম
সাং- নাটেরকোণা, ০৪ নং জারিয়া, থানা- পূর্বধলা, জেলা- নেত্রকোণা।

আসামীর বিরুদ্ধে পরিদর্শক জনাব খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!