বুধবার, 28 অক্টোবর 2026 · 03:09
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

ইরাকের মরুভূমিতে একটি জমকালো বিয়েতে ১৪০০ ভেড়া ও ছাগল এবং ২৭০টি উট জবাই!

29 Sep 2026 • সারাদেশ

ইরাকের মরুভূমিতে একটি জমকালো বিয়েতে  ১৪০০ ভেড়া ও ছাগল এবং ২৭০টি  উট জবাই!

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ
দক্ষিণ ইরাকের নাসারিয়া অঞ্চলের মরুভূমিতে আয়োজিত এক জমকালো বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
রাজসিক আয়োজন ও অতিথিদের আপ্যায়নে বিপুল সংখ্যক পশু জবাই করা হয় বিষয়টি ঘিরে ব্যাপক আলোচনা চলছে।
জানা গেছে, আলবাদুর গোত্রের শেখ হায়দার আবিরের ছেলেদের বিয়ে উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইরাকের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক অতিথির সমাগম হয়।
অতিথিদের আপ্যায়নের জন্য প্রায় একহাজার ৪ শত ভেড়া ও ছাগল এবং ২৭০ টির বেশি উট জবাই করা হয় বলে জানা গেছে। মরুভূমির বিশাল আয়োজনে করা এই বিয়ের ভোজ ও অনুষ্ঠান দৃশ্য ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও গুলো ভাইরাল হওয়ার পর বিয়ের আয়োজনে ব্যাপকতা অতিথির সংখ্যা এবং ভোজের জন্য ব্যবহৃত পশুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার কারীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।
ইরাকের উপজাতীয় সংস্কৃতিতে বড় আকারে সামাজিক অনুষ্ঠান ও অতিথি আপ্যায়নের দীর্ঘ ঐতিহ্য রয়েছে বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে বরের বংশ মর্যাদা ও অতিথি আপ্যায়নের অংশ হিসেবে বড়আয়োজন প্রচলন আছে।
# রয়টার্স
# বিবিসি
# আল-জাজিরা
ছবিঃ
# সংগৃহীত

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!