বুধবার, 28 অক্টোবর 2026 · 03:50
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

একটি ‘ফলপ্রসূ’ আলোচনা শেষে ইরান সফর শেষ করলেন পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসীম মুনির!

27 Aug 2026 • সারাদেশ

একটি ‘ফলপ্রসূ’ আলোচনা শেষে ইরান সফর শেষ করলেন পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসীম মুনির!

আন্তর্জাতিক ডেস্ক |জনতার দেশ :
পাকিস্তান সেনাপ্রধানের তেহরান সফর শেষে দেশটির সেনাবাহিনীর বিবৃতিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আসিম মনিরের বৈঠক ও আলোচনা কে গঠনমূলক বলে বর্ণনা করেছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা’র এর বরাত দিয়ে “Pars Today”জানিয়েছে, পাকিস্তান সেনা বাহিনীর জনসংযোগ বিভাগ মঙ্গলবার ভোরে  এক বিবৃতিতে বলেছে, দেশটির সেনা প্রধান ফিল্ড মার্শাল আসীম মুনির সোমবার ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেসকিয়ান, সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ, সর্বোচ্চ জাতীয়  নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ী, পর রাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ আব্বাস এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন।
বিবৃতিতে বলা হয়, আসিম মুনির এর  একদিনের তেহরান সফর ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় অচলাবস্থা নিরসনে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার একটি  অংশ। এ সফরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং অঞ্চলে চলমান অস্থিতিশীলতার অবসান ঘটানোর উপায় নিয়েও আলোচনা করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, তেহরানি অনুষ্ঠিত আলোচনা ছিল ব্যাপক ও ফলপ্রসূ। এতে উত্তেজনা আরও বেড়ে যাওয়া ঠেকাতে হরমুজপ্রণালী খুলে দেওয়া এবং সংঘাত দ্রুত অবসানের উপায় গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়।
দুই পক্ষ আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং আলোচনার মাধ্যমে অভ্যন্তরীন বিরোধ নিস্পত্তির বিভিন্ন উপায় নিয়েও মতবিনিময় করে।
বিবৃতি শেষে পাকিস্তান সেনাবাহিনী জানায়  ইসলামী প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তারা সংলাপ সহজতর করা, উত্তেজনা কমানো এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে গঠনমূলক ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেছেন।

Reference’s:

* বার্তা সংস্হা ইরনা,তেহরান।

* Pars Today.

*picture : Collected.

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!