বুধবার, 28 অক্টোবর 2026 · 05:09
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

কলাপাড়ায়  পল্লী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৮)’র মৃত্যু!

02 Oct 2026 • সারাদেশ

কলাপাড়ায়  পল্লী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৮)’র মৃত্যু!

ফোরকানুল ইসলাম ,  কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা  :
পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন  (৩৮) নামের এক যুবকের  মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে পৌর শহরের এতিমখানা এলাকায়  এ ঘটনা ঘটে। মৃত আনোয়ার এতিমখানা এলাকার বাসিন্দা এবং মৃত এন্তাজ মাস্টার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তার বসতঘরের পল্লী বিদ্যুতের লাইনের সংযোগ তার ছিড়ে পড়েছিল টিনের চালের উপর।পল্লী বিদ্যুৎ অফিসে বারবার ফোন করা সত্বেও তারা ঘটনাস্থলে আসেননি। দুপুরে আনোয়ার ঘর পরিষ্কার করার সময় টিনের বেড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়। স্বজনরা  তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!