বুধবার, 28 অক্টোবর 2026 · 03:48
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

কলাপাড়া পৌরসভায় ব্যক্তি উদ্যোগে সড়ক সংস্কার, প্রশংসায় রিমন সিকদার।

25 Jun 2026 • সারাদেশ

কলাপাড়া পৌরসভায় ব্যক্তি উদ্যোগে সড়ক সংস্কার, প্রশংসায় রিমন সিকদার।

ফোরকানুল ইসলাম, কলাপাড়া, পটুয়াখালী,উপজেলা-প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের বিভিন্ন সড়কের খানাখন্দক ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে নাগরিকদের প্রশংসা কুড়িয়েছেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও ক্রীড়া সংগঠক হাজী আবুল হাসনাত রিমন সিকদার। বর্ষা মৌসুমে সড়কের বেহাল অবস্থায় জনদুর্ভোগ বেড়ে যাওয়ায় তিনি নিজ উদ্যোগে কয়েক ট্রাক ইট এনে গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার করেন। এতে রিকশা, অটোরিকশা, ভ্যান ও পণ্যবাহী যানবাহনের চলাচল সহজ হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে রিমন সিকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কলাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমানও এ উদ্যোগের প্রশংসা করে বলেন, নাগরিক স্বার্থে এমন সামাজিক উদ্যোগ প্রশংসনীয়। রিমন সিকদার বলেন, “নাগরিকদের দুর্ভোগের কথা বিবেচনা করেই আমি এ কাজ করেছি। ভবিষ্যতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!