বুধবার, 28 অক্টোবর 2026 · 07:19
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

কুয়াকাটায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক।

24 Jun 2026 • কৃষি অর্থনীতি।

কুয়াকাটায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক।

ফোরকানুল ইসলাম , কলাপাড়া  (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা :কলাপাড়া, পটুয়াখালীর কুয়াকাটায় প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। ২৩ জুন, মঙ্গলবার সকালে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পাশে কচ্ছপখালী মিয়াওকি ফরেস্ট বাগানে এ বৃক্ষরোপণ করেন। 
মিয়াওকি ফরেস্ট বাগানে ফলজ,বনজ ও ঔষধি গাছ সহ বিভিন্ন প্রকার চারা রোপণের মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় জেলা প্রশাসক মিয়াওকি ফরেস্ট বাগানে রোপণকৃত গাছ পরিদর্শন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মোঃ ইয়াসীন সাদেক।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে জেলা প্রশাসক ড মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় আগামী ৫ বছরে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সময় উপযোগী। এ কর্মসূচি বাস্তবায়িত হলে জলবায়ু ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনে ভূমিকা রাখবে। এজন্য গাছের চারা লাগানোর জন্য আহবান করেন।

আরও পড়ুন

নদীর বুকে জেগেছে চর, ঘাস বেচে বাঁচে হাজারো ঘর!

ঠাকুরগাঁওয়ে হিমাগারে আলু রেখে লোকসানে কৃষক-ব্যবসায়ীরা কেজিতে খরচ ১৯–২০ টাকা, বিক্রি হচ্ছে ১৪ টাকায়!

পলিমাটির আশীর্বাদ: যমুনা চরে মাসকলাই চাষে বাম্পার ফলনের আশা!

ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা!

মাছের উৎপাদন বাড়াতে ডিমলার ১৩ জলাশয়ে পোনা অবমুক্ত!

কেরু’তে বিএমআরই করা হচ্ছে ঠাকুরগাঁও সুগারমিল// চিনিকলগুলি চলমান থাকলে কর্মসংস্থান হবে অগনিত মানুষের ……ঠাকুরগাঁওয়ে বিএসএফআইসি চেয়ারম্যান!