বুধবার, 28 অক্টোবর 2026 · 04:03
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

কেন্দুয়ার (নেত্রকোণা) মেয়ে ব্যারিস্টার জাহরা রুসফা হিলালী যুক্তরাজ্যের Ministry of Defence ( MOD) এ সম্মান জনক পদে অধিষ্ঠিত।

19 Jul 2026 • অর্জন/কৃতিত্ব.

কেন্দুয়ার (নেত্রকোণা) মেয়ে ব্যারিস্টার জাহরা রুসফা হিলালী যুক্তরাজ্যের Ministry of Defence ( MOD) এ সম্মান জনক পদে অধিষ্ঠিত।

স্টাফ রিপোর্টার :
নেত্রকোণা-৩ কেন্দুয়া – আটপাড়ার বিএনপির দলীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর মেয়ে ব্যারিস্টার জাহরা রুসফা হিলালী যুক্তরাজ্যের Ministry of Defence (MOD)-এ একটি সম্মানজনক পদে যোগদানের সৌভাগ্য অর্জন করেছে। এর আগে সে সফলতার সাথে ব্রিটিশ সরকারের Ministry of Home Affairs-এ দায়িত্ব পালন করেছে। আল্লাহ তাআলা যেন তাকে সুস্বাস্থ্য, প্রজ্ঞা, সততা ও কর্মদক্ষতা দান করেন, তার কর্মজীবনকে কল্যাণময়, সফল ও বরকতময় করে দেন এবং তাকে সর্বদা তাঁর হেফাজতে রাখেন।তার এই অসামান্য অর্জন ও কৃতিত্বে দৈনিক জনতার দেশ ও জনতার দেশ টিভি (আইপিটিভি প্রস্তাবিত) এর প্রকাশক- সম্পাদক মো: মাহবুবুর রহমান খান জাহরা রুসফা হিলালী কে অভিনন্দন জানিয়েছেন। তিনি আনন্দ চিত্তে এই প্রতিবেদক কে জানিয়েছেন,আমাদের মেয়ে ব্যারিস্টার জাহরা রুসফা হিলালী আন্তর্জাতিক অঙ্গনে একজন পেশাদার আইনজীবী হয়ে নেত্রকোণা তথা সারা বাংলাদেশেের সুনাম অক্ষুণ্ণ  রাখবে এটাই প্রতিনিয়ত প্রত্যাশা।

আরও পড়ুন

নরসিংদীর ভরতের কান্দিতে পুত্রের হাতে পিতা খুন প্রকৃত খুনিকে গ্রেফতারে কৃতিত্বের সনদ পেলেন এএসআই আরিফুর রহমান!

বাউফলে ছাত্রদলের পক্ষ থেকে জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা!

পুলিশ সুপারের তত্ত্বাবধানে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার; দীর্ঘ দুই দশকের পুলিশি জীবনের অনন্য প্রাপ্তি: অটোরিকশা ফিরে পেয়ে ফুল হাতে পঙ্গু পরিবারের ভালোবাসায় সিক্ত নওগাঁ জেলা পুলিশ।

মাদকবিরোধী অভিযানে বিশেষ পুরস্কারে ভূষিত কলাপাড়া থানার এসআই জাহিদুল ইসলাম জয়।

গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি কাশিয়ানী থানার মাহফুজুর রহমান।

ট্যাংক ও আর্মাড যুদ্ধ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) তুষার কান্তি চাকমা।