বুধবার, 28 অক্টোবর 2026 · 05:16
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার।

12 Aug 2026 • সারাদেশ

চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার।

“আবুল হাসনাত রাসেল ”

চামড়া শিল্পনগরী, ঢাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা জোরদার, পুলিশের টহল কার্যক্রম বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কাছে দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে চামড়া শিল্পনগরী পুলিশ ফাঁড়ির জন্য একটি পিকআপ ভ্যান উপহার প্রদান করা হয়েছে।
গতকাল ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজি কার্যালয়, ঢাকা প্রাঙ্গণে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে চামড়া শিল্পনগরী, ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং পুলিশি কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে পিকআপ ভ্যানটি চাবি ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ ইকবাল হোসেন মহোদয়ের মাধ্যমে ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম. এ. জলিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর চেয়ারম্যান জনাব মোঃ শাহীন আহমেদ সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর এই সহযোগিতা চামড়া শিল্পনগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসাধারণের দোরগোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সবাই আশা ব্যাক্ত করেন

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!