বুধবার, 28 অক্টোবর 2026 · 04:16
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

জুলাই বিপ্লবী কারিনা কায়সারকে তার নানা বাড়ি মুন্সিগঞ্জে আজ কবর দেওয়া হচ্ছে।

18 May 2026 • শোক সংবাদ

জুলাই বিপ্লবী কারিনা কায়সারকে তার নানা বাড়ি মুন্সিগঞ্জে আজ কবর দেওয়া হচ্ছে।

ডেস্ক রিপোর্ট :
জুলাই বিপ্লবী কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের লাশ ভারতের চেন্নাই থেকে গত রোববার দুপুরে দেশে আনা হয়েছে। এরপর রাজধানীর বনানী ডিওএইচএস মসজিদে তার প্রথম জানাজা শেষে আজ সোমবার তার লাশ মুন্সীগঞ্জের গজারিয়ায় নানা বাড়িতে নেওয়া হবে সেখানেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন,কারিনার বাবা জাতীয় ফুটবলার জাতীঢ দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ।
গত শুক্রবার রাতে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। কারিনার বাবা কায়সার হামিদ জানান, মধ্যরাতে হঠাৎ করে কারিনার রক্তচাপ কমে যায়, এর পর রাত একটার দিকে মারা যায়।
লিবার সংক্রান্ত জটিলতা নিয়ে এক সপ্তাহের বেশি সময় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন কারিনা কায়সার। অবস্থার অবনতি হলে তাকে লাইভ সাপোর্টে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে চেন্নাই নেওয়া হয়।

আরও পড়ুন

স্ট্রোকে সাংবাদিক বেলাল হোসেনের মৃত্যু, আজ রাতেই বাঁশখালীতে দাফন।

সাবেক রাষ্ট্রপতি জাতীয় সংসদের স্পিকার৫২’র’ ভাষা সৈনিক বিএনপি জাতীয় কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই।

নরসিংদীতে ড. মঈন খানের মা বেগম খোরশেদা বানুর আজ ১৫তম মৃত্যুবার্ষিকী।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু।

নাসিরনগরে বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।