মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 20:50
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীর জন্য বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত।

12 Jun 2026 • শিক্ষা বার্তা

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীর জন্য বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত।

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি :

বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ইনিশিয়েটিভের উদ্যোগে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ পরিসরের শিক্ষা সহায়তা কর্মসূচি।

শুক্রবার (১২ জুন)
আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়ো ওয়েন । জেলা স্টেডিয়ামে পৌঁছালে তাঁকে বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানানো হয়। শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী অভ্যর্থনার মধ্য দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়।

সফরকালে রাষ্ট্রদূত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে শিক্ষা, উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন , বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ ইকো-এর ঊর্ধ্বতন প্রতিনিধিরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে তাদের পড়াশোনায় আরও আগ্রহী করে তোলা এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করতেও এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

কাজিপুরে মানবিক ফান্ডের উদ্যোগে ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’ সম্পন্ন!

নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য ব়্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত!

আজ ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে স্টিয়ারিং কমিটির সভায় ১০০ গুণী শিক্ষক কে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত!

নওগাঁয় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্টের পদত্যাগ দাবিতে মানববন্ধন!

পাঁচবিবির মেধাবি ছাত্রী সাবিহা চিকিৎসক হতে চায়।

নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৩ জন।