বুধবার, 28 অক্টোবর 2026 · 03:10
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরি মামলার পাঁচ আসামিসহ গ্রেপ্তার-২৬I

16 Oct 2026 • অপরাধ।

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরি মামলার পাঁচ আসামিসহ গ্রেপ্তার-২৬I

 

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে ডাকাতি ও চুরি মামলার পাঁচ আসামিসহ বিভিন্ন মামলার মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দাউদকান্দি মডেল থানা-পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
দাউদকান্দি মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাতি মামলার একজন, চুরি মামলার দুজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় চারজন রয়েছেন। এ ছাড়া মোবাইল কোর্ট-সংক্রান্ত অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) রেজোয়ানুল ইসলাম, মধুসূদন মজুমদার, কমল কৃষ্ণ সাহা ও ইসমাইল হোসেন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম মিয়াসহ পুলিশের একটি দল এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দাউদকান্দি ও আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা ও আইনগত কার্যক্রম রয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

রায়পুরাতে (নরসিংদী) মেঘনা নদীতে চুম্বক ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের হিড়িক!

নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মেশিন!

মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? চাঁদা না দেওয়ায় হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ জাহিদ রহমান জনের বিরুদ্ধে!

প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১

আশুলিয়ায় এক পোশাক শিল্প কারখানার কর্মকর্তার আকস্মিক মৃত্যু কে ঘিরে মালিক পক্ষ এবং নিহতের পরিবারের মধ্যে টানাপোড়েন!

সিআইডির অনুসন্ধানে বেরিয়ে আসছে শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এর বিপুল অর্থ ভান্ডারের রহস্যঃ তার নামে- বেনামে থাকা ৫৩ টি ব্যাংক একাউন্ট, দুবাইয়ে বিনিয়োগ সহ ৩৫২ কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য!