বুধবার, 28 অক্টোবর 2026 · 00:03
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

পাঁচবিবি থানা পুলিশের হাতে নেশাযুক্ত এ্যাম্পুল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

09 Aug 2026 • সারাদেশ

পাঁচবিবি থানা পুলিশের হাতে নেশাযুক্ত এ্যাম্পুল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আকতার হোসেন বকুল|জয়পুরহাঁট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী উত্তর কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ২৪’পিস এ্যাম্পুলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার সদর উপজেলার কীর্তিপুর গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে মোঃ সুমন খাঁ (৪৫) ও নওগাঁর বদলগাছি উপজেলার নিহনপুর গ্রামের মৃত বাবুল ইসলামের ছেলে মোঃ সুজন হোসেন (৩৮)। শুক্রবার দুপুরে থানার এসআই আলমগীর কবির, এএসআই হুমায়ূন কবির ও এএসআই আলতাব হোসেন সঙ্গীয় পুলিশ উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে নেশার এ্যাম্পুলসহ তাদেরকে গ্রেফতার করে।

পাঁচবিবি থানার ওসি মোঃ তামবিরুল ইসলাম বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক কেনাবেচা করত এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে ২৪’পিস এ্যাম্পুলসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক মামলায় আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!