পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, আইন অমান্য মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা!
29 Aug 2026 • সারাদেশ

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি:
পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ নওগাঁর **ভীমপুর তদন্ত কেন্দ্রের সামনে এবং হাসাইগাড়ি বিলগামী সড়কে** এ অভিযান পরিচালনা করেন জেলা ট্রাফিক বিভাগের সদস্যরা। অভিযানে ট্রাফিক আইন অমান্য, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং সড়ক পরিবহন আইনের বিভিন্ন বিধান লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকজন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে নিরাপদে চলাচলের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি নির্ধারিত গতিসীমা বজায় রাখা, মোটরসাইকেল চালানোর সময় বাধ্যতামূলকভাবে হেলমেট পরিধান এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
জেলা ট্রাফিক বিভাগ জানিয়েছে, সড়কে দুর্ঘটনা ও যানজট কমানো এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চালকদের প্রতি আহ্বান
সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলুন, নির্ধারিত গতিসীমা বজায় রাখুন, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করুন এবং যানবাহন চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। নিজের ও অন্যের নিরাপত্তার স্বার্থে দায়িত্বশীলভাবে সড়কে চলাচল করুন।
