বুধবার, 28 অক্টোবর 2026 · 04:03
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

10 Oct 2026 • সারাদেশ

ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। (প্রতিবাদ্য বিষয় ছিল জীবনের অভিজ্ঞতার কণ্ঠ্যস্বর: সত্যিকারের কণ্ঠ, সত্যিকারের পরিবর্তন।) গতকাল শনিবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বর থেকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। দুপুর সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , ফুলবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মশিউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিএইচডিপি ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল কো-অডিনেটর মোঃ মোসলেম উদ্দিন, ফিল্ড কো-অডিনেটর মোঃ রুহুল আমিন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ সুলতান মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ইনচার্জ মোছাঃ ফাওজিয়া রেবেকা সুলতানা, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপত্বি মোঃ আফজাল হোসেন সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ । এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্স, কর্মকর্তা-কর্মচারী। আয়োজনে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ফুলবাড়ি।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!