মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 22:55
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥

09 Aug 2026 • অপরাধ।

ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার ৬ শত ২০ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বিদেশী মদ আটক করেন।
গতকাল রবিবার ফুলবাড়ী ২৯ বিজিবি এর অধীনস্থ মনিপুর বিওপি, তপসী স্থায়ী পোষ্ট এবং বনতারা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ১৯৮৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৭ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ১,৯৯,৬২০/-( এক লক্ষ নিরানব্বই হাজার ছয়শত বিশ) টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আরিফ-উজ-জামান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। ভারত থেকে বিজিবি কোন ভাবে বাংলাদেশে ভারতীয় নাগরিক পুশইন এবং নিষিদ্ধ মাদক প্রবেশ করতে দেওয়া হবে না। সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। সকল বিওপির দায়িত্বরত বিজিবিকে সীমান্ত রক্ষায় কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

রায়পুরাতে (নরসিংদী) মেঘনা নদীতে চুম্বক ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের হিড়িক!

নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মেশিন!

মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? চাঁদা না দেওয়ায় হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ জাহিদ রহমান জনের বিরুদ্ধে!

প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরি মামলার পাঁচ আসামিসহ গ্রেপ্তার-২৬I

আশুলিয়ায় এক পোশাক শিল্প কারখানার কর্মকর্তার আকস্মিক মৃত্যু কে ঘিরে মালিক পক্ষ এবং নিহতের পরিবারের মধ্যে টানাপোড়েন!