বুধবার, 28 অক্টোবর 2026 · 01:58
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥

15 Aug 2026 • সারাদেশ

বড়পুকুরিয়া  কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥

মোঃ আফজাল হোসেন |দিনাজপুর প্রতিনিধিঃ

দেশের উত্তর অঞ্চলের একমাত্র বিদ্যুৎ কেন্দ্র বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রর ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
গত শুক্রবার সকাল থেকেই যান্ত্রিক ত্রুটির কারণে ১২৫ মেগাওয়াড বিদ্যুৎ এক নম্বর ইউনিট টি বন্ধ হয়ে যায়।

তথ্য সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে, বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ।

অপর দিগে ২নং ইউনিট টি দীর্ঘ ৮ বছর ধরে বন্ধ রয়েছে, যা আর মেরামত করা সম্ভব নয়। মেরামত করতে গেলে প্রায় ৫শত কোটি টাকা খরচ হতে পারে। যা দিয়ে নতুন একটি ইউনিট নির্মান করা সম্ভব। ৩য় ইউনিট থেকে বর্তমানে ৫০/৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক মোবাইল ফোনে জানান গত ১৫ দিন আগে এক নং ইউনিটের দুইটি পাম্প বিকল হয়ে যায়, স্পেয়ার পাম্প দ্বারা ইউনিটটি সচল করা হয় গত শুক্রবার সকালে হঠাৎ করেই এই পাম্প দুইটি বিকল হয়ে পড়ে, স্পেয়ার পাম্প দুইটি বিকল হওয়ায় ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান বিকল হওয়া পাম্প গুলি মেরামতের জন্য ওয়ার্কশপে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, দুই একদিনের মধ্যেই পাম্প মেরামত সম্পূর্ণ করে ইউনিটি পুনরায় সচল করে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
তথ্য ও ছবিঃ
আফজাল হোসেন,
দিনাজপুর প্রতিনিধি
দৈনিক জনতার দেশ।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!