বুধবার, 28 অক্টোবর 2026 · 03:09
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

বাংলাদেশ -ভারত সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণে শুভেন্দু অধিকারীর এত তাড়াহুড়া কিসের ইঙ্গিত বহন করছে? এটা কি ভারতের নিরাপত্তার অংশ নাকি রাজনৈতিক কুটচাল?

15 May 2026 • রাজনীতি

বাংলাদেশ -ভারত সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণে শুভেন্দু অধিকারীর এত তাড়াহুড়া  কিসের ইঙ্গিত বহন করছে?  এটা কি ভারতের নিরাপত্তার অংশ নাকি রাজনৈতিক কুটচাল?

তারেক আবদুল্লাহ:
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে ক্ষমতা নেওয়ার পর বি*জেপি সরকার যে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে একটি হলো, বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন।

ফলে সীমান্তের যেসব অংশে এখনও কাঁটাতারের বেড়া নেই, সেই বেড়া দেওয়ার জন্য আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তর করে দেওয়া হবে।

বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ২,২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ১,৬৫৩ কিলোমিটার সীমান্ত কাঁটাতার দেওয়া সম্পূর্ণ হয়েছে।

বাকি ৫৬৩ কিলোমিটার সীমান্তে এখনো কাঁটাতার দেওয়া হয় নি।

মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার গত ১৫ বছর রাজ্যে ক্ষমতায় ছিল, তখন থেকেই বি*জেপির শীর্ষ নেতৃত্ব বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে আসছিলো।

বলা হত, বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরা মমতার ভোট ব্যাংক হিসেবে কাজ করছে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগের জবাবে বলে আসছিল যে, “সীমান্ত দেখভাল করা রাজ্য সরকারের বিষয় নয়, কেন্দ্রীয় সরকারের বিষয়।”

আর সীমান্তে বেড়া দেওয়ার বিষয়টি বি*জেপির এবারের নির্বাচনী ইশতেহারের মধ্যেও ছিলো। তাই সরকার গঠনের পর, প্রথম মন্ত্রীসভা বৈঠকেই সীমান্তে কাটাতাঁরের বেড়া দেওয়া নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যদিও আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছে, “বাংলাদেশের মানুষ কাটাতারে ভয় পায় না”। সরকারি বক্তব্যে আশ্বস্ত হওয়ার সুযোগ থাকলেও, বাস্তবতার নিরিখে উদ্বেগের কারণ এখনও রয়ে গেছে।

কারণ গতবছরে বিশেষ করে আসাম থেকে অনেক ইন্ডিয়ান মুসলিমকে বাংলাদেশ পুশ ইন করা হয়েছে।

কাটাতারের বেড়া থাকলে যে সুবিধা হবে তা হলো, এদেরকে কাঁটাতারের বেড়ার কোন নির্দিষ্ট জায়গা দিয়ে বাংলাদেশের ভিতরে পুশ ইন করা হবে।

কিন্তু এরপর তারা যেন আর ফিরে যেতে না পারে বা বাংলাদেশ যেন তাদেরকে পুশব্যাক করতে না পারে সেটাই এই কাঁটাতার ঠেকাবে।

সম্ভবত সেজন্যই শুভেন্দু অধিকারী এই কাঁটাতারের বেড়াকে সবার আগে এতোটা গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করতে চাইছেন।

কাজেই পশ্চিমবঙ্গের সরকারের এই সিদ্ধান্ত কেবল তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলে নাকে সরষে তেল দিয়ে ঘুমানোর সুযোগ নেই।

আজকের এই কাটাতাঁরের বেড়া হয়তো অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর নামে নির্মিত হচ্ছে, কিন্তু এর দীর্ঘমেয়াদি প্রভাব বাংলাদেশের জন্য সমস্যার কারণ হতে পারে কিনা, সেটাই সরকারকে ভেবে দেখতে হবে।
সম্পাদনায় :
মো: মাহবুবুর রহমান খান
সম্পাদক- প্রকাশক
দৈনিক জনতার দেশ
ও জনতার দেশ টিভি
( আইপি টিভি প্রস্তাবিত)।

আরও পড়ুন

জাতীয় নারী শক্তি নামে এনসিপির নতুন নারী কমিটি গঠন!

আগামী পাঁচ বছর এই জাতীয় সংসদ টিকবে কী’ না, সন্দেহ রয়েছে সন্দেহ রয়েছে —এন সি পি নেতা নাহিদ ইসলাম!

নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করবঃ মির্জা ফয়সল আমিন!

ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ!

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ!

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ!