বুধবার, 28 অক্টোবর 2026 · 04:17
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত!

29 Sep 2026 • সারাদেশ

বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন  সিদ্ধান্ত!

ডেস্ক রিপোর্ট |জনতার দেশঃ
বিদেশে বাংলাদেশী মিশনে সংসদ সদস্যদের সভা বা অনুষ্ঠান আয়োজনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এখন।থেকে কোন সংসদ সদস্য বিদেশস্হ বাংলাদেশ মিশন বা চ্যান্সেরি ব্যবহারের অনুরোধ করলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আগে থেকে জানাতে হবে।
গত ২৭ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনু বিভাগের পরিচালক মোহাম্মদ নূরুল ইসলাম বিদেশস্হ বাংলাদেশী মিশন প্রধানকে পাঠানো এক গোপন বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
বার্তায় উল্লেখ করা হয়, সংসদ সদস্যরা বিভিন্ন সময় বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তারা মিশনের চ্যান্সরিতে বৈঠক করার পাশাপাশি স্বাগতিক সরকারের কর্মকর্তা, সরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সভা ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য মিশন ব্যবহারের অনুরোধ করেন। এখন থেকে এসব অনুষ্ঠান আয়োজনের অনুরোধ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হবে এবং মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদ সদস্যদের কাছে বার্তা পৌঁছাতে হবে।
বার্তায় বিদেশস্ত বাংলাদেশের সব মিশন প্রধানদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত অনুসরণ করার অনুরোধ করা হয়।
তথ্যসূত্রঃ
#পর রাষ্ট মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!