বুধবার, 28 অক্টোবর 2026 · 02:45
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

মদনে (নেত্রকোণা) তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর।

21 Jul 2026 • কৃষি অর্থনীতি।

মদনে (নেত্রকোণা) তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর।

♦​মো: মহিউদ্দিন, নেত্রকোণা প্রতিনিধি:

আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং কৃষিপ্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নেত্রকোনার মদনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ শুরু হয়েছে।
​গত সোমবার (২০ জুলাই) উপজেলা পাবলিক হল মাঠে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। আগামী ২২ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।​উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিবৃন্দ ​উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ সাকুর আহমেদ।​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ​রফিকুল ইসলাম আকন্দ: সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।​রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার: নায়েবে আমির, উপজেলা জামায়াতে ইসলামী।​মাহমুদুল হাসান মিজান: উপজেলা কৃষি কর্মকর্তা। ​মুফতি আনোয়ার হোসেন: সভাপতি (সাবেক ভাইস চেয়ারম্যান), উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম।
​আবু তাহের আজাদ: সিনিয়র সহ-সভাপতি ও চেয়ারম্যান, কাইটাইল ইউনিয়ন পরিষদ। ​মোঃ সালাউদ্দিন করিম: অফিসার ইনচার্জ (ওসি), মদন থানা। ​হুমায়ুন কবীর: সাধারণ সম্পাদক, উপজেলা যুবদল।​এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।​স্টল সংখ্যা: ১৭টি কৃষিভিত্তিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের শতাধিক ফলদ গাছের নার্সারির সমাহার বসেছে।​দর্শনার্থীদের ভিড়: দেশি-বিদেশি বৈচিত্র্যময় ফল ও চারা দেখতে মেলা প্রাঙ্গণে ভিড় করছেন শত শত মানুষ। গাছ কেনার পাশাপাশি সাধারণ মানুষ গাছ রোপণ ও সঠিক সংরক্ষণের আধুনিক প্রযুক্তি সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছেন।

আরও পড়ুন

নদীর বুকে জেগেছে চর, ঘাস বেচে বাঁচে হাজারো ঘর!

ঠাকুরগাঁওয়ে হিমাগারে আলু রেখে লোকসানে কৃষক-ব্যবসায়ীরা কেজিতে খরচ ১৯–২০ টাকা, বিক্রি হচ্ছে ১৪ টাকায়!

পলিমাটির আশীর্বাদ: যমুনা চরে মাসকলাই চাষে বাম্পার ফলনের আশা!

ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা!

মাছের উৎপাদন বাড়াতে ডিমলার ১৩ জলাশয়ে পোনা অবমুক্ত!

কেরু’তে বিএমআরই করা হচ্ছে ঠাকুরগাঁও সুগারমিল// চিনিকলগুলি চলমান থাকলে কর্মসংস্থান হবে অগনিত মানুষের ……ঠাকুরগাঁওয়ে বিএসএফআইসি চেয়ারম্যান!