মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের চাকরির মেয়াদ আরো এক বছর বৃদ্ধি।
18 Aug 2026 • সারাদেশ

ডেস্ক রিপোর্ট :মন্ত্রী পরিষদ সচিব ড. মোঃ নাসিমুল গনি এবং জনশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহসানুল হকের চাকরির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে। সোমবার ১৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষ পরিচালনার কথা বিবেচনায় এই দুই শীর্ষ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ পুনরায় বৃদ্ধি করল সরকার। এর আগে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি মন্ত্রী পরিষদ সচিব পদে নিয়োগ পেয়েছিলেন ড. মুহাম্মদ নাসিমুল গনি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চুক্তিভিত্তিক হিসেবে ও দায়িত্ব পালন করেছেন। অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহসানুল হক গতবছরের ১২ অক্টোবর এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান।
ছবি: সংগৃহীত।
বামে ড. নাসিমুল গণি ডানে এহসানুল হক।
তথ্যসূত্র:
# জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন।
