মাতৃভূমির অখণ্ডতা রক্ষায় স্বেচ্ছায় জীবন উৎসর্গ করে দিতে প্রস্তত ইরানি জনতাঃ তেহরানের ইনকিলাব স্কোয়ারে মহড়া!
19 Sep 2026 • সারাদেশ

আন্তর্জাতিক ডেস্ক| জনতার দেশঃ
তেহরানের সংবাদ মাধ্যম ইরনা’র বরাতে পার্স টু-ডে জানিয়েছে, গতকাল ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে তেহরানে ৩ লাখ ১৩ হাজার মানুষের অংশগ্রহণে ইরানের জন্য জীবন উৎসর্গকারীরা এই মহড়া শুরু করে।
এর আগে (মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কোরের কমান্ডার হাসান -হাসানজাদে জানিয়েছেন, এই মহড়ার সমাবেশের কেন্দ্রীয় স্থান হবে তেহরানের ইনকিলাব স্কয়ার।
নিজ মাতৃভূমির জন্য স্বেচ্ছায় জীবন উৎসর্গকারী ‘জানফাদা’ প্রচারণায় নিবন্ধের বিষয়ে হাসান জাদে বলেন, এই প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
‘ইরানের জন্য জীবন উৎসর্গ ‘প্রচারণার একপর্যায়ে মানুষ নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছিলেন।
পরবর্তী পর্যায়ে অংশগ্রহণকারীরা ফরম পূরণ করে সাতটি ক্ষেত্রে নিজেদের আগ্রহের বিষয়ে উল্লেখ করেন।
অন্যতম শর্তগুলো ছিল, যুদ্ধের সময় সামরিক সহায়তা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, বঞ্চিত জনগোষ্ঠীর সহায়তা, প্রতিরক্ষা খাত সহ বিভিন্ন ক্ষেত্র। তার ভাষ্যঅনুযায়ী, জনগণ ও সংগঠিত বাহিনীর অংশগ্রহণে পরিকল্পিত এই মহড়া ইরানের নিরাপত্তা জোরদার সম্ভাব্য হুমকি মোকাবেলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইরানের স্থল বাহিনী এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে সমন্বয় ও সহযোগিতার আরেকটি নিদর্শন।
তথ্যসূত্রঃ
#ইর’না (তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম )
#তাসনিম নিউজ ( ঐ)
#পার্স -টুডে নিউজ (ইরানের রাষ্ট্রীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম)
ছবিঃ
# সংগৃহিত
