মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 23:26
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ১ লাখ ৮০ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস!

23 Oct 2026 • সারাদেশ

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ১ লাখ ৮০ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস!

 

সাব্বির আহমেদ,
নিজস্ব প্রতিবেদকঃ

মাদারীপুরের কালকিনিতে মা ইলিশ রক্ষায় আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কালকিনি উপজেলার সিডি খান ও সাহেবরামপুর ইউনিয়নসংলগ্ন আড়িয়াল খাঁ নদে এ অভিযান পরিচালনা করা হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ১ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১০ হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা সব জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মা ইলিশ রক্ষা এবং ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!