বুধবার, 28 অক্টোবর 2026 · 04:18
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

মুন্সীগঞ্জে ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।

14 Jul 2026 • অপরাধ।

মুন্সীগঞ্জে ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।
  • ​মুন্সিগঞ্জ প্রতিনিধি| ১৪ জুলাই, ২০২৬
    ​মুন্সীগঞ্জ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আলাল ওরফে আলাউদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
    ​গত ১২ জুলাই, ২০২৬ তারিখ দুপুরে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
    ​পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনায় মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই (নিঃ) আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি বিশেষ দল লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা কাঁচা বাজারের পশ্চিম পাশে অবস্থিত মর্জিনা বেগমের টেইলারি দোকানে অভিযান চালায়। দোকানটির ভেতর একটি চৌকির ওপর রাখা তোষকের নিচ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা উক্ত মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলাল ওই এলাকার পাগলা চাঁনের ছেলে।
    ​এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র জানান, ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
    ​মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে তাদের এই ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে চলমান এই অভিযান আগামীতে আরও কঠোর করা হবে।
    ​জেলা পুলিশ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, যেকোনো অপরাধ ও অপরাধী সম্পর্কিত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে এবং মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা গ্রহণ করতে।

আরও পড়ুন

রায়পুরাতে (নরসিংদী) মেঘনা নদীতে চুম্বক ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের হিড়িক!

নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মেশিন!

মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? চাঁদা না দেওয়ায় হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ জাহিদ রহমান জনের বিরুদ্ধে!

প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরি মামলার পাঁচ আসামিসহ গ্রেপ্তার-২৬I

আশুলিয়ায় এক পোশাক শিল্প কারখানার কর্মকর্তার আকস্মিক মৃত্যু কে ঘিরে মালিক পক্ষ এবং নিহতের পরিবারের মধ্যে টানাপোড়েন!