বুধবার, 28 অক্টোবর 2026 · 02:04
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

রুমিন ফারহানার রাজনৈতিক দূরদর্শিতা ও পারিবারিক ইতিহাস!

11 Sep 2026 • সারাদেশ

রুমিন ফারহানার রাজনৈতিক দূরদর্শিতা ও পারিবারিক ইতিহাস!

এমডি,একে আজাদ খন্কদকারঃ

‘কমরেড অলি আহাদ’বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা একটি নাম। যে রাজনীতিবিদের নামের আগে কোন বিশেষণ বা পরিচয়ের প্রয়োজন হয় না- যার নামই একটি রাজনৈতিক ইতিহাস। তারই সুযোগ্য কন্যা রুমিন ফারহানা একাই সংসদের- বিশেষ কোটায় মহিলা সদস্য ও টেকনোক্রেট মন্ত্রিসহ ৩৫৩ জন কে ধরাশায়ী করে ফেলছেন বাবার সুযোগ্য উত্তরাধিকারী হিসেবে নিজ যোগ্যতায়। তিনি যখন জ্বালাময়ী বক্তৃতা দেওয়া শুরু করেন তখন সরকারি দল- বিরোধীদল উভয়ই পক্ষই তাকে নিভৃত ও ডিস্টার্ব করার জন্য চিৎকার চেঁচামেচি করতে থাকেন- এমনকি স্পিকারও তার বিরুদ্ধে অবস্থান নেন! শুধু তাই নয় তিনি আওয়ামী লীগের আমলেও বিএনপির সংসদ সদস্য হিসেবে সংসদকে মাতিয়ে রেখেছেন নিজ যোগ্যতায়- যে সংসদে তোফায়েল আহমেদ এর মত বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান তাকে নিভৃত করার জন্য পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বক্তৃতা দিতে হয়েছে। মেধাবী সুশিক্ষায় শিক্ষিত চিরকুমারী যোগ্য বাবার যোগ্য সন্তান- যার সমস্ত শরীরের পা থেকে মাথা পর্যন্ত একটি কলিজা বলে মনে হয়- জাতীয় সংসদের একমাত্র বিরোধীদলীয় সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার আগামী দিনগুলোর জন্য শুভকামনা নিরন্তর।

ইনসেটে:

# কমরেড অলি আহাদ ও রুমিন ফারহানা।

ছবি:

# সংগৃহিত।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!