লাখপুর (শিবপুর, নরসিংদী) শীতলক্ষা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শান্তর মরদেহ ১১ দিন পর আজ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার!
22 Sep 2026 • সারাদেশ

নরসিংদী থেকে তাসপিয়া নূরঃ
গত ১১ সেপ্টেম্বর নরসিংদীর শিবপুর উপজেলায় লাখপুর শীতলক্ষা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে চারজনের মৃত্যুর ঘটনায় নিখোঁজ থাকা শান্তর মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে।
দীর্ঘ ১১ দিন পর নারায়ণগঞ্জ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, লাখ পুুর শীতলক্ষা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে চারজন নিখোঁজ হন। তিন জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও শান্তর খোঁজ মেলেনি। এর পর থেকেই তাকে উদ্ধারে নদীতে খোঁজাখুঁজি অব্যাহত ছিল।
অবশেষে আজ ২২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ এলাকার শীতলক্ষা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহে পঁচন ধরেছিল বলে জানা গেছে।
শান্ত সজনরা ঘটনাস্থলে গিয়ে তিনি গোসল করতে যাওয়ার সময় যে প্যান্টটি পরে গোসল করতে নদীতে নেমেছিলেন সেটি দেখে মর।দেহটি শান্তর বলে সনাক্ত করেন।
শান্তর মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিনের উৎকণ্ঠার পর মরদেহ পাওয়া স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েছেন । বিষয়টি নিয়ে এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ছবি:
সংগৃহিত।
ইনসেটে লাল গোলাকার চিহ্নিত শান্ত।ছবির ৪ জনই মারা গেছে সাঁতার না জানার কারণে নদীতে তলিয়ে।
