সড়ক দুর্ঘটনায় একটি শিশু সহ,তার মা,এর অকাল মৃত্যু। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বাবা ভাই এর পরিপ্রক্ষিতে শিশুটির চাচার কৈফিয়ত, প্রধানমন্ত্রী আমি আপনার বিচার চাই!!
28 May 2026 • সারাদেশ

একটি নিহত পরিবারের করুন আর্তনাদ
সংগৃহিত পোস্ট :
ছবিতে যে নিষ্পাপ বাচ্চাটি দেখছেন সে আমার ভাতিজি। গতকাল তার মা, বাবা, ভাই-বোনকে নিয়ে গ্রামে যাচ্ছিলো ঈদ করতে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ‘অনিয়ন্ত্রিত’ গাড়ি ওদেরকে দুমড়ে-মুচড়ে চলে যায় | ফুলের মত মেয়েটি ওখানেই প্রাণ হারায় | হাসপাতালে নেয়ার পর মারা যায় ওর মা | ওর ছোট্ট ভাইটি মস্তিষ্কে রক্তকরণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে |
ক্রিটিকেল কন্ডিশনে থাকা আমার ভাই এখনো জানেই না যে ওর স্ত্রী-কন্যা মারা গেছে ! ওকে জানানো হয়নি, কারণ ওর অবস্থাই স্টেবল না |
জনাব প্রধানমন্ত্রী, এই সড়কের নিরাপত্তা বিধানের দায়িত্ব অপনার ছিলো | যারা টাকা খেয়ে এসব ‘অনিয়ন্ত্রিত’ গাড়ি রাস্তায় চালাতে দেয়, তাদের ‘নিয়ন্ত্রণের’ দায়িত্ব আপনার | এ দায়িত্ব আপনি নিয়েছেন | আপনি আপনার দায়িত্বে অবহেলা করেছেন |
যে শহরে আপনি প্রায় দেড় যুগ ছিলেন, ঐ শহরে আমার দুই যুগের বেশি বসবাস | I had an expectation from you.
আপনি রাস্তায় বের হলে, সড়কে আপনার নিপত্তায় কত আয়োজন ! অথচ আমার ভাতিজি ঈদটা পর্যন্ত করতে পারলোনা দাদাবাড়ি গিয়ে ! নিরাপত্তা নেই | আপনাদের আর আমাদের মাঝে এতো পার্থক্য কেনো ?
আমি কি আপনার এই অবহেলার বিচার চাইতে পারিনা ?
চাইলাম না ! বিচার আল্লাহর কাছে দিলাম !
বি.দ্র. নিহত শিশুটির চাচা সামাজিক যোগাযোগ প্লাটফর্মে এই অভিযোগ উত্থাপন করেছেন।
