বুধবার, 28 অক্টোবর 2026 · 02:45
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

সাবেক রাষ্ট্রপতি জাতীয় সংসদের স্পিকার৫২’র’ ভাষা সৈনিক বিএনপি জাতীয় কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই।

12 Jul 2026 • শোক সংবাদ

সাবেক রাষ্ট্রপতি জাতীয় সংসদের স্পিকার৫২’র’ ভাষা সৈনিক বিএনপি জাতীয় কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই।

ডেস্ক রিপোর্ট দৈনিক জনতার দেশ :

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য  ৫২ ‘র’ ভাষা সৈনিক,বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার আজ রবিবার ভোর ৪.১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক জিয়া বলেন, দেশ ও জাতি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, সংসদীয় ব্যক্তিত্ব এবং সত্যিকারের দেশ প্রেমিক ও ভাষা সৈনিক কে হারালো। তাঁর আদর্শ, প্রজ্ঞা, সততা ও কর্মময় জীবন আগামী  জন্মের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমের মাগফিরাত কামনা করেন এবং থাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য প্রার্থনা করেন। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানু দায়ী ও অসংখ্য গুনগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যসূত্র:

*বিভিন্ন গণমাধ্যম।

* প্রধানমন্ত্রী শোক বার্তা।

 

আরও পড়ুন

স্ট্রোকে সাংবাদিক বেলাল হোসেনের মৃত্যু, আজ রাতেই বাঁশখালীতে দাফন।

নরসিংদীতে ড. মঈন খানের মা বেগম খোরশেদা বানুর আজ ১৫তম মৃত্যুবার্ষিকী।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু।

নাসিরনগরে বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

জুলাই বিপ্লবী কারিনা কায়সারকে তার নানা বাড়ি মুন্সিগঞ্জে আজ কবর দেওয়া হচ্ছে।