মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 07:29
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নিহত ৮!

21 Sep 2026 • সারাদেশ

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নিহত ৮!

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ

সাভার আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায়।গতকাল২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা আনুমানিক পৌনে সাতটার দিকে এক ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত যেভাবেঃ

কারখানার সামনে পার্কিং করা একটি কাভার্ড ভ্যান বা লরি থেকে  গ্যাস সিলিন্ডার খালাস করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং কারখানা চত্বরে আগুন ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণে আগুনের  তীব্রতায় ঘটনা স্থলেই বেশ কয়েকজন মারা যান পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় আট।

নিহতদের মধ্যে পাঁচজনের মরদেহ পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের সনাক্ত করা যায়নি।
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজ ও তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিস এর গাড়ি ঘটনাস্হলে  পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছিল।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রীতি গ্রুপের চারটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ফায়ার সার্ভিস ও কারখানা পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!