বুধবার, 28 অক্টোবর 2026 · 04:51
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

সেমিন টেক্সটাইলের উদ্বোধনী অনুষ্ঠানে নরসিংদী -৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

27 May 2026 • সারাদেশ

সেমিন টেক্সটাইলের উদ্বোধনী অনুষ্ঠানে নরসিংদী -৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

রায়পুরা প্রতিনিধি:
অদ্য ২৭ মে,রোজ বুধবার সেমিন টেক্সটাইলের সত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী রায়পুরা উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এলাকার বিশিষ্ট সমাজ সেবক রাজনৈতিক ব্যক্তিত্ব এস.এম আমিনুল হক এর আমন্ত্রনে টেক্সটাইল মিলটির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে (রহিমাবাদ,আমিরগঞ্জ) প্রধান মেহমান হিসাবে উপস্হিত ছিলেন নরসিংদী -৫ রায়পুরা আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।বিশেষঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক,বিএনপির অন্যতম৷ শীর্ষ নেতা এম.এন. জামান,যুগ্ম আহবায়ক রায়পুরা উপজেলা বিএনপি ও সাবেক মেয়র আবদুল কদ্দুস, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব,নাজমুল হক ভুঁইয়া মোহন,সামসুদ্দিন সামু,হাসনাবাদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম,আমিরগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আমির হোসেন,আমিরগঞ্জ ইউনিয়ন বি,এন,পির সভাপতি মো: রফিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট জন।
প্রধান মেহমান,সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল উদ্বোধনী বক্তব্যে বলেন,এম.আমিনুল হক এর আমন্ত্রনে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি ধন্য।আশা করি,আমিন ভাই,ন্যায় নিষ্ঠা ও সততার সাথে তার ব্যবসাকে আরো সমৃদ্ধ করবেন,এলাকার বেকার মানুষের কর্মসংস্থানের পথ প্রসারিত করবেন।আমি তার ব্যবসায়িক সফলতা কামনা করি।
সবশেষে এক দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি
ঘোষণার পর আমন্ত্রিত অতিথিবৃন্দের সম্মানে দুপুরে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। আমন্ত্রিত সকল

অতিথি বৃন্দ টেক্সটাইলের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক হিসাবে প্রোপ্রাইটর এস.এম আমিনুল হক এর আপ্যায়নে ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!