হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দু’ দিনের সফল অভিযানে স্বর্ণ চোরা চালান সিন্ডিকেটের কাছ থেকে ২০ কোটি ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা মূল্যের চোরাইকৃত স্বর্ণ উদ্ধার!
03 Sep 2026 • সারাদেশ

ডেস্করিপোর্ট | জনতার দেশ:
মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকাল পৌনে দশটার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার এলাকা
থেকে হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬) কে গ্রেপ্তার করেছে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন).
এয়ারপোর্ট এপিবিএন এর পুলিশ সুপার (অপারেশনস) মোঃ নাজির আহমেদ খান গণমাধ্যম কে জানান, আটক দুই ব্যক্তি বিমানবন্দর এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরা
ফেরা করছিলেন। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এপিবিএন এর সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের শরীর তল্লাশি করে মোট ৪৭৫ দশমিক ৬ গ্রাম (৪০দশমিক ৭৮ ভরি) সোনার গহনা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সব সোনার গহনা ২১ ক্যারেটের। যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত পরিচয় যাত্রীদের মাধ্যমে এসব সোনার গহনা বাংলাদেশে আনা হয়েছে। তারা দীর্ঘদিন বিমানবন্দর কেন্দ্রিক সোনা চোরা চালানোর সঙ্গে জড়িত। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, সক্রিয় রয়েছে মাদক চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত আছে।
অপর দিকে কাস্টম হাউজের একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার ২ সেপ্টেম্বর রাত দশটার দিকে দুবাই থেকে আসা ‘ফ্লাই দুবাইয়ের ‘একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করলে গোয়েন্দা দল তল্লাশি চালানোর এক পর্যায়ে একটি সিটের নিচে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচানো একটি বান্ডিল উদ্ধার করে। পরে বান্ডিল গুলো খুলে গণনা করে
সেখানে ৮০ টি স্বর্ণের বার পাওয়া যায়।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা।
মাত্র দুদিনের ব্যবধানে এপিবিএন এবং কাস্টমসের গোয়েন্দা দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০কোটি ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে।
কাস্টমস সূত্র জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত চক্রকে আটক করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। চোরা চালান প্রতিরোধে বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আরো জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে ৩১ আগস্ট সোমবার বিমানবন্দর তৃতীয় টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর চার কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় বিমানবন্দরের পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল মাঝখান থেকে স্বর্ণ চোরা চালান যুক্ত হওয়ায় বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সমগ্র দেশ।
তথ্যসূত্র:
#jagonews24
# Shomoyer Alo
#Shomoy tv
# Bangla Vision
