প্রেসিডেন্ট পদে সকল দলীয় এমপি কে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর কে ভোট দিতে বললেন —প্রধানমন্ত্রী তারেক রহমান!
20 Aug 2026 • সারাদেশ

স্টাফ রিপোর্টার :
বিএনপির সংসদীয় সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে বারবার কাঁদলেন দলের সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সবার কাছে দোয়া চেয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহবান জানান।
বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সকল সংসদ সদস্যদের মির্জা ফখরুল এর পক্ষে ভোট দিতে বলেন। একই সঙ্গে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য অটুট রাখা এবং সংসদ সদস্যদের সঙ্গে তৃণমূলের দূরত্ব না বাড়ানো বিষয়ে সতর্ক করেছেন বলে সভায় উপস্থিত একাধিক সূত্র থেকে গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন তারা।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বেলা দুইটা থেকে প্রায় দেড় ঘন্টা এ বৈঠক চলে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংসদের চিফ হুইপ মনি স্বাগত বক্তব্য দেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের বিস্তারিত ধারণা দেন এবং মির্জা ফখরুল ইসলামের পক্ষে ভোট চান। তিনি সংসদ সদস্যদের জানান, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মীর্জা ফখরুল ইসলাম নিজেও ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে তার ঠাকুরগাঁও -১ আসনটি শূন্য হবে। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, বিএনপি’র সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বক্তব্যের শুরুতেই আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।তিনি স্মরণ করেন বিএনপি’র প্রয়াত: চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তার প্রতি কৃতজ্ঞতা জানানোর পর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। বিএনপিতে যোগ দেওয়ার পর জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব তারপর ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দীর্ঘ দায়িত্ব পালনের কথা উল্লেখ করে মীর্জা ফখরুল বলেন,দায়িত্ব পালনকালে তার কোন ভুল-ভ্রান্তি হয়ে তাহলে কারো মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থী। তিনি বলেন, দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে জীবন দিয়ে হলেও তিনি সেই সম্মান রক্ষা করবেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপোষ করবেন না। এই পদ থেকে সরে যাওয়ার পর সহকর্মীদের তিনি মিস করবেন উল্লেখ করে মির্জা ফখরুল সবার কাছে দোয়া চান। এই সংসদীয় সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে তিনি বারবার কাঁদলেন। দলের সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবার কাছে দোয়া চেয়ে তাক রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার আহবান জানান।
সভায় বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও উপস্হিত সকল সদস্যদের মীর্জা ফকরুলের পক্ষে ভোট দিতে বলেন। একই সঙ্গে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য অটুট রাখা এবং সংসদ সদস্যদের সঙ্গে তৃণমূলের দূরত্ব না বাড়ানো বিষয়ে সতর্ক করেছেন বলে সভায় উপস্থিত একাধিক সূত্র গণমাধ্যম কে জানিয়েছেন।
তথ্য সূত্র:
# বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় প্রকাশিত সংবাদ।
