একজন সৎ ও মেধাবী জনবান্ধব উর্ধতন পুলিশ কর্মকর্তার প্রতিচ্ছবি ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুঁইয়া!
07 Oct 2026 • সারাদেশ

মনিরুল ইসলাম আকন্দ সোহেল( স্টাফ রিপোর্টার)জনতার দেশঃ
মোহাম্মদ আক্কাছ উদ্দিন ভূইয়া যিনি বাংলাদেশ পুলিশের একজন উর্ধতন পুলিশ কর্মকর্তা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পদমর্যাদায় কর্মরত আছেন। তিনি একজন দক্ষ, কর্তব্য পরায়ণ ও সাদা মনের মানুষের পাশাপাশি একজন জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে সমগ্র পুলিশ বাহিনীতে সুপরিচিত।
তাঁর পরিচিতি ও শিক্ষাঃ
তিনি নেত্রকোনা জেলাধীন কেন্দুয়া উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কেন্দুয়া থেকেই প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে প্রথম শ্রেণীতে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী নেয়ার পর ১৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে পুলিশে যোগ দেন।
কর্ম জীবনের দীর্ঘ সময় তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।আওয়ামী লীগ সরকারের শাসনামলে দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর ২০২৪ সালের ৫ আগস্ট এর রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তীতে তিনি ডিআইজি গ্রেড -ত পদে পদোন্নতি লাভ করেন।
কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি হবিগঞ্জের পুলিশ সুপার এসপি স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন এসপিবিএন এর অধিনায়ক, নরসিংদীর পুলিশ সুপার এবং সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা এর অতিরিক্ত ডিআইজি এবং এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)তে দায়িত্ব পালন করেন।
এরপর পুলিশের বিশেষায়িত উইং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) থেকে পুলিশ স্টাফ কলেজ ঢাকা এর ডিআইজি হিসেবে বদলি বা পদায়িত হন।
পুলিশের অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে থাকার পরেও তিনি শিক্ষার প্রতি তার গভীর ভালোবাসার তাগিদে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন বেসরকারি বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিয়েছেন।
পুলিশের এই মহান দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং যার কারণে তার নামের পূর্বের ডক্টর উপাধি ব্যবহৃত হয়।
ডক্টর আক্কাছ উদ্দিন ভূঁইয়া প্রসঙ্গে, জনতার দেশ অনলাইন পোর্টালের সম্পাদক প্রকাশক মাহবুবুর রহমান খান এর সাথে কথা হলে তিনি বিনয়ের সাথে জানান ডক্টর আক্কাছ আমার ভ্রাতৃতুল্য।আমি তাকে পুলিশের ডিআইজি হিসেবে কখনও দেখিনা।ছাত্র জীবন থেকেই আক্কাছ অত্যন্ত মেধাবী ও লাজুক স্বভাবের ছিল।
তাঁর সময়ে তখন তাঁর ক্লাশে First Boyস্টুডেন্ট ছিল। ছাত্রজীবনে আক্কাস অত্যন্ত বিনয়ী ও নম্র স্বভাবের ছিল। বড়দের প্রতি তাঁর শ্রদ্ধাবোধ, ছোটদের প্রতি তার স্নেহ মমত্ববোধ ছিল অতুলনীয়। আমরা উভয়েই কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় এবং কেন্দুয়া সরকারি ডিগ্রী কলেজের ছাত্র।আমি যখন কেন্দুয়া হাইস্কুলে ৯ম শ্রেণীতে পড়ি তখন ড. আক্কাছ সবে মাত্র ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে।তখন থেকেই একজন নম্র ভদ্র মেধাবী ছাত্র হিসেবে আমা তাকে চিনি।
আমি ১৯৮০ সালের কথা বলছি।
বাস্তব সত্য হচ্ছে পুলিশের এত বড় কর্মকর্তা হওয়া সত্ত্বেও তার মধ্যে কোন আত্মঅহমিকা বোধ কখনও ছিলনা আমার জানামতে এখনো নেই। এখন ফোন করলে তিনি বিনয়ের সাথে সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞাসা করেন বড় ভাই কেমন আছেন? একদিন আসেন আমার অফিসে ইত্যাদি ইত্যাদি।
সিনিয়রদের প্রতি তাঁর শ্রদ্ধাবোধই তাকে এত উপরে নিয়ে এসেছে। সত্যি কথা বলতে ডক্টর আক্কাছ যদি আজ পুলিশ ডিপার্টমেন্টে চাকরি না করতো তাহলে হয়তো কোন বিশ্ববিদ্যালয়ের জাদরেল শিক্ষক হতেন নতুবা ঢাকা হাইকোর্ট সুপ্রিম কোর্টের একজন জাদরেল আইনজীবী হিসেবে খ্যাতিমান থাকতেন।ড. আক্কাছ সকল ঘুষ দুর্নীতির ঊর্ধ্বে একজন পরিচ্ছন্ন পুলিশ কর্মকর্তা। আমি তার কর্মময় জীবনের আরো সফলতা কামনা করি।
২০২৪ এর রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক বড় বড় পুলিশ কর্মকর্তা দুর্নীতি অপকর্ম আর রাজনৈতিক লেজুড়ভিত্তির কারণে কেউ কেউ বাধ্যতামূলক অবসরে কেউবা সাময়িকভাবে বরখাস্ত। কিন্তু ব্যতিক্রম আমাদের আক্কাছ।
তার সততার ন্যায় নিষ্ঠা এবং অরাজনৈতিক মনোভাবের কারণে আজও একজন জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে প্রজাতন্ত্রের সেবায় নিয়োজিত আছেন।
আমাদের সতীর্থ ডক্টর আক্কাছ এর এই মেধা, প্রজ্ঞা সহনশীলতা আর দায়িত্ববোধকে ” দৈনিক জনতার দেশ” পরিবার আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
আমি ব্যক্তিগতভাবে মহান আল্লাহ তায়ালার কাছে আমার প্রানের প্রিয় ভাইটির জন্য সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
মহান আল্লাহতালা যেন ড. আক্কাছ উদ্দিন এর মতো একজন জনবান্ধব, সৎ, এ ন্যায় পরায়ণ পুলিশ প্রশাসককে আমাদের মাঝে বাঁচিয়ে রাখেন অনাদি অনন্ত এটাই প্রতিনিয়ত প্রত্যাশা।
“দৈনিক জনতার দেশ ” পত্রিকার সম্পাদক মহোদয়ের এই কথা গুলো ডিআইজি ড. আক্কাছ উদ্দিন স্যার এর প্রতি তাঁর আত্ম বিশ্বাস এবং স্নেহ ভালোবাসার একটি অনন্য দৃষ্টান্ত ফুটে ওঠেছে।
(ইনসেটে ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুঁইয়া)
তথ্যসূত্রঃ
# পুলিশের তথ্য অনুবিভাগ,স্বরাষ্ট্র মন্ত্রণালয় শাখা।
#ড. আক্কাছ উদ্দিন সম্পর্কে দৈনিক জনতার দেশ এর সম্পাদক- প্রকাশক, মাহবুবুর রহমান খান এর স্মৃতিচারণ।
ছবিঃ
# সংগৃহিত।
