সোমবার, 26 অক্টোবর 2026 · 20:04
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

চকরিয়ায় হরি ও কালীমন্দির পরিদর্শনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ!

20 Oct 2026 • সারাদেশ

চকরিয়ায় হরি ও কালীমন্দির পরিদর্শনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ!

 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কক্সবাজারের চকরিয়া পৌরসভার কেন্দ্রীয় হরি মন্দির, কালীমন্দির ও বাটাখালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ মন্দিরগুলো পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, আয়োজন ও উৎসবের পরিস্থিতি ঘুরে দেখেন এবং সবার জন্য শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিদর্শনকালে সংগঠনের সভাপতি আবুল মনসুর মোঃ মহসিন বলেন, “শারদীয় দুর্গোৎসব সব ধর্মের মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে হবে। সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি তপন দাশ ও সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়ার সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক নুরুল আমিন টিপু, অর্থ সম্পাদক রাজু দাশ, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, প্রচার সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক তানবীরুল ইসলাম, মানবাধিকারবিষয়ক সহসম্পাদক রিদুয়ানুল হক মজিদী, শিক্ষাবিষয়ক সম্পাদক হোছাইন মোহাম্মদ সবুজ ও সহসাংস্কৃতিক সম্পাদক রুবেল খান।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!