বুধবার, 28 অক্টোবর 2026 · 04:11
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

Rab বিলুপ্তির প্রশ্নে বিরোধী দলীয় সংসদ সদস্যদের প্রতিক্রিয়া ‘পুরনো মদ নতুন বোতলে’!

13 Sep 2026 • সারাদেশ

Rab বিলুপ্তির প্রশ্নে বিরোধী দলীয় সংসদ সদস্যদের প্রতিক্রিয়া ‘পুরনো মদ নতুন বোতলে’!

ডেস্ক রিপোর্ট|জনতারদেশ:
জাতীয় সংসদে ‘ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (special response battalion ) ‘এসআরবি’ বিল২০২৬’পাশ হওয়ার মাধ্যমে এলিট ফোর্স Rapid Action Battalion (Rab) আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়েছে। গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কন্ঠ ভোটে বিলটি পাস হয়।

*নতুন বিশেষায়িত ইউনি ‘এসআরবি’ গঠন*

Rab বিলুপ্ত করে তার পরিবর্তে বাংলাদেশ পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠন করার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সংসদে এই বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, Rab বিলুপ্ত করা বর্তমান সরকারের একটি নির্বাচনী প্রতিশ্রুতি এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রধান অঙ্গীকার ছিল এটি।
রাষ্ট্রের বিদ্যমান সম্পদ (অস্ত্র গাড়ি ও গোয়েন্দা সরঞ্জাম) অপচয় না করে তা নতুন বাহিনী ‘এসআরবিতে’ ব্যবহার করা যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এসআরবি সম্পূর্ণ নতুনভাবে গঠিত একটি বাহিনী এবং এর সাথে Rab এর কোন প্রাতিষ্ঠানিক সংস্পর্শ নেই।
বিলটি পাশের সময় সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্যরা তীব্র আপত্তি জানান এবং এটিকে ‘পুরনো মদ নতুন বোতলে আখ্যায়িত করেন। ‘
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য মানবাধিকার কর্মীদের আশঙ্কা, Rab এর মূল কাঠামো ক্ষমতা ও বিদ্যমান জনবল কে এসআরবিতে স্থানান্তর করা হচ্ছে এবং যার ফলে কেবল নাম বা সাইনবোর্ড পরিবর্তন ছাড়া মৌলিক পরিবর্তন বা ব্যাহত হতে পারে। বিরোধী দল ও স্বাধীন পর্যবেক্ষকেরা নতুন এই বাহিনীর জন্য আরো কঠোর ও স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছিলেন।
Rab কর্মকর্তারা জানিয়েছেন, বাহিনীটি বিলুপ্ত হলেও এর কোন সদস্যের বিরুদ্ধে যদি গুম,হত্যা, মানবাধিকার লঙ্ঘন বা অতিরিক্ত বল প্রয়োগের মত পূর্ববর্তী কোন মামলা বা বিচারিক প্রক্রিয়া চলমান থাকে তবে সেটি বিদ্যমান আইন অনুযায়ী অব্যাহত থাকবে এবং বিলুপ্তির কারণে তা থেমে যাবে না।
২০০৪ সালে ঘটিত এই এলিট ফোর্স টি ২২ বছর কার্যক্রম পরিচালনা করার পর আইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হলো।
বিলটি বিলুপ্তি ঘোষণার সংগে সংগে বিরোধী দলীয় সংসদ সদস্যরা অভিযুক্তRab সদস্যদের বিচার নিশ্চিত না করে,নতুন বাহিনীর গঠনতন্ত্র নীতিমালা তৈরি না করে শুধু Rab এর পরিবর্তে এসআরবি নাম ওঠে আসায় সংসদে তুমুল হট্টগোল শুরু করেন। অতঃপর তারা বলেন,নারায়ণগঞ্জে কুখ্যাত সাত খুনের মামলা থেকে শুরু করে বন্দুকযুদ্ধে কক্সবাজার পৌরসভার কাউন্সিলর একরামুল হক নিহত হওয়া পর্যন্ত নানা ঘটনায় কুখ্যাতি অর্জন করে হত্যা গুমের দুর্ভাগ্য প্রাচীর গড়ে তুলেছিল Elite Force Rab. জনসেবার চাইতে জননিপীড়নে তারা ব্যস্ত ছিল। Rab ছিল জন মানুষের কাছে একটি আতঙ্কের নাম। দেশে বিচার বহি:র্ভূত হত্যা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিল Rab তারা সংসদ অধিবেশনে আরো

বলেন,মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর Rab এ দায়িত্ব পালনকারী ৬ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। যা টিআইবি ( ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল)সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন গুলোর তথ্যে প্রকাশিত হয়।
অনেকেই বলছেন এটা শুধু কাগজেই বিলুপ্তি হচ্ছে নতুন নামে। Rab যা করত ‘এসআরবি’ তাই করবে বরং আরো একধাপ এগিয়ে।
তথ্যসূত্র:
#১০ সেপ্টেম্বর ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন
#বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত সংবাদ।
ছবি:
সংগৃহিত।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!