বুধবার, 28 অক্টোবর 2026 · 06:14
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

অবৈধ অনুপ্রবেশকারী দালাল তদবীরবাজ ঠেকাতে বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্হা জোরদার!

07 Oct 2026 • সারাদেশ

অবৈধ অনুপ্রবেশকারী দালাল তদবীরবাজ ঠেকাতে বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্হা জোরদার!

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ

দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে বিভিন্ন কাজে প্রতিদিনে আসেন অসংখ্য দর্শনার্থী। তাদের কেউ সরকারি কাজে, কেউ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে আবার কেউ ব্যক্তিগত তদবির নিয়ে। কিন্তু যথাযথ অনুমতি ছাড়াই দর্শ নার্থীদের প্রবেশের প্রবণতা বাড়তে থাকায় এবার দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের প্রবেশদ্বারে কড়াকড়িআরোপ করেছে সরকার।
নতুন নির্দেশনা অনুযায়ী, ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ছাড়া কোন দর্শনার্থীকে কে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সচিবালয়ের ভেতরে বিশৃঙ্খলা ও তদবির বাজদের অপতৎপরতা ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে গত ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে যথাযথ প্রবেশ পাস বা অনুমতি ছাড়াই দর্শনার্থীদের বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের প্রবণতা সম্প্রতি বেড়েছে। এ ধরনের অনুমোদন বিহীন প্রবেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ ও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সচিবালয় আসা প্রত্যেক দর্শনার্থীকে প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি ও বৈধ অনুমতিপত্র বা মেয়াদ থাকা চিঠি যাচাই করে এরপর প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে সচিবালয় দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী , সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে নিয়মিত দায়িত্ব পালন করেন। একইসঙ্গে সরকারি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ আন্ত মন্ত্রণালয় বৈঠক এবং নীতি নির্ধারণী কার্যক্রমের বড় অংশওএখান থেকে পরিচালিত হয়। ফলে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে পরিচয় ও অনুমোদন নিশ্চিত করা নিরাপত্তা ব্যবস্থারই একটি গুরুত্বপূর্ণ অংশ।
নতুন নির্দেশনার মাধ্যমে মূলত দর্শনার্থী প্রবেশের অনুমোদন টি ডিজিটালভাবে যাচাই করার বিষয়টিকে বাধ্যতামূলক করা হয়েছে। হঠাৎ কোন ব্যক্তি পরিচিত কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে সাক্ষাতের কথা বললেই প্রবেশ করতে পারবে না।সংশ্লিষ্ট অনুমোদনের সঙ্গে ওটিপি যাচাই এর প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান বাংলা ট্রিবিউন কে বলেন, সচিবালয়ের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও তদবির বাজদের অপর তৎপরতা বন্ধ এবং নিরাপত্তা জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোঃ তোফায়েল হোসেনের সই করা নির্দেশনাটি সচিবালয় নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি অবগত ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব মন্ত্রনালয় ও বিভাগের সিনিয়র সচিব, ও সচিব এবং মন্ত্রী উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের একান্ত সচিবদেরও অনলিপি দেওয়া হয়েছে।
সচিবালয়ে প্রবেশ নিয়ন্ত্রণের এই উদ্যোগ কার্যকর ভাবে বাস্তবায়িত হলে অনুমোদন ছাড়া প্রবেশের সুযোগ সীমিত হওয়ার পাশাপাশি ধর্ষণার্থীদের পরিচয় ও প্রবেশের উদ্দেশ্য যাচাই আরো সুশৃংখল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে প্রশাসনিক কাজে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ, বিভিন্ন দপ্তরে অবাধ যাতায়াত কিংবা তদবিরের উদ্দেশ্যে প্রবেশ নিয়ন্ত্রণে ওটিপি ব্যবস্থা ভালো ভূমিকা রাখবে।
তবে নির্দেশনার মূল লক্ষ্য কেবল প্রবেশে কড়াকড়ি নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী সচিবালয়ের ভেতরে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং সরকারি কর্মকর্তাদের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্ন রাখাও এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য।

তথ্যসূত্রঃ

# স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার নির্দেশনা পত্র

# বাংলা ট্রিবিউন

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!