মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 04:32
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

অবৈধ অভিবাসী ঠেকাতে মালয়েশিয়ায় ৬ দফা দাবি বাস্তবায়নে সমাবেশ!

30 Aug 2026 • সারাদেশ

অবৈধ অভিবাসী ঠেকাতে মালয়েশিয়ায় ৬ দফা দাবি বাস্তবায়নে সমাবেশ!

 

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশ :

মালয়েশিয়ার তেরেংগানু রাজ্যের কেমামানকে অবৈধ অভিবাসী (পি এ টি আই) মুক্ত করতে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার আইন কঠোরভাবে প্রয়োগ এবং অবৈধ অভিবাসী নিয়োগ কারী প্রতিষ্ঠান গুলোর প্রতি আইনি ব্যবস্থা নেওয়ার দাবী ওঠেছে। এ দাবিতে ২৯ আগস্ট  রোববার কেমামানে সমাবেশ করেছে দেশটির সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর নেতাকর্মীরা।
“কেমামান বেবাস পিএটিআই” (কেমামান অবৈধ অভিবাসী মুক্ত) শীর্ষক এ শান্তিপূর্ণ সমাবেশে দেওয়ান পেমুদা পাস কাওয়াসান, পেমুদা ইউএমএনও কেমামান এবং এনজিও কিতাকেমামানের নেতা কর্মী ও সমর্থকরা অংশ নেন।
সমাবেশ পরবর্তী এক বিবৃতিতে আয়োজকরা বলেন, তাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কোন ধরনের সহিংসতা বা কোন জাতি গোষ্ঠীকে অপমান করার উদ্দেশ্যে তারা সমাবেশ করেনি। জনগণের দাবী সরকারের কাছে তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আমরা মানুষকে সম্মান করি একই সঙ্গে আইনকেও  সম্মান করি। আমরা মানবিকতাকে সমুন্নত রাখি, পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় থাকি।
মালয়েশিয়া যেন তার সামর্থ্য অনুযায়ী মানবিক সহায়তা অব্যাহত রাখে তবে এর কারণে দেশটির নাগরিকরা যেন নিজেদের দেশেই পিছিয়ে না পড়েন– এমন আহ্বানও জানানো হয় ।
সমাবেশ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে :দেশের সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার, আইন কঠোরভাবে প্রয়োগ, অবৈধ অভিবাসী সংশ্লিষ্ট সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, আইন লঙ্ঘনকারী নিয়োগকর্তাদের গ্রেপ্তার, শরণার্থী ব্যবস্থাপনায় সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন এবং জনগনের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।
আয়োজকরা বলেন, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে শুধু বিদেশীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না যারা অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ ও আশ্রয় দিয়ে আইন লঙ্ঘন করেছে সেই নিয়োগকর্তা ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
তারা আরো বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত এবং দেশের প্রচলিত আইন কার্যকর ভাবে বাস্তবায়নের মাধ্যমে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে ও অভিবাসীদের বিষয়ে সরকারের স্পষ্ট ও কার্যকর নীতি থাকা প্রয়োজন।
বিবৃতিতে মালয়েশিয়াকে শান্তিপূর্ণ সার্বভৌম ও মানবিক রাষ্ট্র হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি দেশের নাগরিকদের স্বার্থ নিরাপত্তা ও কল্যাণ সুরক্ষায় সরকারকে আরো কঠোর কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, জনগণের নিরাপত্তা দেশের সার্বভৌমত্ব এবং আইনের শাসন নিশ্চিত করার দাবিতে তাদের শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত থাকবে। সমাবেশ  শেষে ‘জনগণের জয় হোক, মালয়েশিয়ার জয় হোক, এবং মালয়েশিয়া একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র, এমন স্লোগান দেওয়া হয় ।

তথ্যসূত্র:

# জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ।

ছবি: সংগৃহিত।

 

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!