অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে বসনিয়া -ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশি সহ আটক শতাধিক অভিবাসী!
05 Sep 2026 • সারাদেশ

মো: মাহবুবুর রহমান খানঃ
ইউরোপীয় ইউনিয়নের ( ই ইউ) সদস্য ভুক্ত দেশ ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে বসনিয়া সীমান্তে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের অন্তত ১০০ জন অভিবাসীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। তাদের মধ্যে ২৩ জন বাংলাদেশী নাগরিক রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এএফপি, বসনিয়ার সীমান্ত পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, গত বৃহস্পতিবার ৩সেপ্টেম্বর উত্তর বসনিয়ার বিস্তরিকা এলাকার সীমান্ত পয়েন্টে পরিচালিত দুটি অভিযানে তাদের আটক করা হয়।
বিবৃতিতে বলা হয় একটি অভিযানে ৪০ জন পাকিস্তানি ও ২৩ জন বাংলাদেশী নাগরিকের একটি দলকে সীমান্ত অতিক্রমের সময় আটক করে পুলিশ। এছাড়া একই এলাকা থেকে পরিচালিত অন্য একটি অভিযানে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের আরো ৩৩ জন অভিবাসীকে আটক করা হয়।
অভিযানকালে সীমান্ত অতিক্রমের জন্য অভিবাসীদের ব্যবহৃত ২ টি নৌকাও জব্দ করেছে পুলিশ। পাশাপাশি এই মানবপাচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের অধিবাসীরা ইউরোপের দেশগুলোতে পৌঁছানোর জন্য যেসব অনিয়মিত পথ ব্যবহার করেন তারমধ্যে তথাকথিত ‘বলকান রুট’অন্যতম জনপ্রিয়।অবৈধ পথে বসনিয়া হয়ে ক্রোয়েশিয়া কিংবা ইউরোপের সেনজেন ভুক্ত দেশ গুলোতে পাড়ি জমাতে এই ‘বলকান রুট ‘কে অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী নিরাপত্তা সংস্থা (ফ্রন্টেস্ক)’র মতে, চলতি বছরের প্রথম ৭ মাসে এই বলকান রুট দিয়ে ৪ হাজার ৯০০টির বেশি অবৈধ সীমান্ত অতিক্রমের ঘটনা রেকর্ড করা হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ কম।
ছবি: সংগৃহিত।
তথ্য সূত্র:
#বিবিসি
#ভয়েস বাংলা
# বাংলা ট্রিবিউন
#এনবি নিউজ বাংলাদেশ ডটকম
# দ্যা ডেইলি স্টার (বাংলা)
# ইউএনবি
