মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 22:11
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

অভিনেত্রী শর্মিলী আহমেদ এবং সিনেমা জগত!

13 Sep 2026 • সারাদেশ

অভিনেত্রী শর্মিলী আহমেদ এবং সিনেমা জগত!

বিনোদন ডেস্ক |জনতার দেশ:
আমাদের দেশের চলচ্চিত্র অঙ্গনে এক জনপ্রিয় অভিনেত্রীর নাম শর্মিলী আহমেদ।
তাঁর জন্ম ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলুর চক গ্রামে ৮ ই মে ১৯৪৭ সালে।
পরবর্তীতে তাঁরা সপরিবারে রাজশাহীতে চলে আসেন।। শর্মিলী আহমেদ এর পিতা মোহাম্মদ তোফাজ্জল হোসেন সরকারি চাকুরী করতেন এবং
মাতা আনোয়ারা খাতুন গৃহিণী ছিলেন।। উনারা মোট ৬ ভাই বোন ছিলেন।।
শর্মিলী ম্যাডাম রাজশাহী পি এন গার্লস স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।।
তিনি ১৯৬৮ সালে ইঞ্জিনিয়ার এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রকিব উদ্দিন আহমেদ এর সাথে বিয়ের পিঁড়িতে বসেন।। উনারা
একটি কন্যা সন্তানের জনক।।
কন্যার নাম তনিমা আহমেদ।।
১৯৬৪ সালে তিনি প্রখ্যাত পরিচালক এবং চিত্র গ্রাহক আজিজুর রহমানের হাত ধরে জুগনু,, নামে এক উর্দু ছবিতে অভিনয় এর মাধ্যমে প্রথম রূপালী পর্দায় প্রবেশ করেন।।পরর্বতীতে উজালা, পাঞ্চি বাউরা
উর্দু ছবিতে একক নায়িকা হিসেবে অভিনয় করেন,, ছবিটি ভালো ব্যবসা করে।।এবং তিনি দর্শক মহলে বিশেষ ভাবে পরিচিতি লাভ করেন।।
তবে উনার বাংলা ছবিতে আগমন ১৯৬৮ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং গুণী অভিনেতা সুভাষ দত্তের জনপ্রিয় আবির্ভাব,, ছবিতে অভিনয়ের মাধ্যমে।। ছবিটি সুপার হিট হয় এবং শর্মিলী আহমেদ ব্যাপক ভাবে প্রশংসিত হন তিনি দর্শকদের কাছে।।
অতপর সুয়োরানী দুয়োরানী,,
আলিঙ্গন,,পলাতক সহ বেশ কিছু ছবিতে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন।।
পরবর্তীতে ১৯৭৬ সালে তিনি নায়িকা থেকে চরিত্রাভিনেত্রী হয়ে যান এবং আগুন,, ছবিতে প্রথম মায়ের চরিত্রে অভিনয় করেন।।এবং পরবর্তীতে তিনি যোগ্য “মা” হিসাবে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন।। উনি চলচিত্রের দীর্ঘ ক্যারিয়ারে ১৫০ টির উপর ছবিতে অভিনয় করেন।। উনি তার চলচ্চিত্র জীবনে জাতীয় পুরস্কার অর্জন করতে না পারলেও বাচসাস পুরস্কার,,ঋত্বিক ঘটক গোল্ডেন পুরস্কার,,অনন্যা শীর্ষ দশ পুরস্কার,,আলোকিত নারী পুরস্কার সহ আরো কিছু পুরস্কার অর্জন করেন।।
শর্মিলী ম্যাডামের বেশ কিছু উল্লেখযোগ্য ছবি আছে যার মধ্যে ——-
আবির্ভাব,, আলিঙ্গন,, উজালা,, পাঞ্চি বাউড়া,, যুগনু,, আয়না ও অবশিষ্ট,,সুয়োরানী দুয়োরানী,,
পলাতক,, আগুন,, বসুন্ধরা,,
রূপালী সৈকতে,, আরাধনা,, বিক্ষোভ,, তোমাকে চাই,,দহন,,
এমিলের গোয়েন্দা বাহিনী,,স্নেহ
প্রেম যুদ্ধ,, গরম হাওয়া,,বৃষ্টির পরে,, আমাদের আনন্দ বাড়ী,,
কাজের মেয়ে,, কুসুম কলি,, মিলন হবে কত দিনে,, চাচু,,
গোলাপি এখন বিলেতে,,ঝন্টু মন্টু দুই ভাই,, এখন অনেক রাত
উপসংহার,, ধূপ ছায়া,, হাঙর নদী গ্রেনেড,, চেনা মানুষের পাঁচালী,, আঁচল,,৭১ এর মা জননী,,মাটির ঠিকানা,, লাট্টু কসাই এবং মেহেরজান এর মত
ছবিগুলো করে নিজেকে এবং আমাদের চলচ্চিত্রকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন।। উনি এখন আমাদের মাঝে নেই।
দেশীয় চলচ্চিত্রের এই কিংবদন্তি এবং আমাদের এই মমতাময়ী “শর্মিলী মা” ৮ ই জুলাই ২০২২ সালে ইন্তেকাল করেন।
তথ্য ও ছবি:
# সংগৃহিত।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!